সমাবেশ নাকি মানববন্ধন, নিশ্চিত নয় বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২১, ১৭:১০আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ১৭:১০

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা হওয়ার প্রতিবাদে আগামী ১৩ জানুয়ারি (বুধবার) কর্মসূচি দিয়েছে বিএনপি। তবে এই কর্মসূচি সমাবেশ নাকি মানববন্ধন পালন করবে, সে ব্যাপারে নিশ্চিত নয় দলটি। সোমবার (১১ জানুয়ারি) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সই করা বিবৃতিতে এ বিষয়টি স্পষ্ট হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা ভিত্তিহীন মিথ্যা মামলায় চার্জ গঠন ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিএনপির উদ্যোগে আগামী ১৩ জানুয়ারি বুধবার সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে প্রতিবাদ সমাবেশ অথবা মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে জানানো হয়, বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১১টায় কর্মসূচি অনুষ্ঠিত হবে।

যদিও নিশ্চিত করা হয়নি যে, সমাবেশ হবে নাকি মানববন্ধন হবে।

বিবৃতিতে রিজভী দলের নেতাকর্মীদের মানববন্ধন বা সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে দলের একাধিক দায়িত্বশীল বলছে, আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতির ওপর নির্ভর করায় কর্মসূচির ধরন নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম