ভ্যাকসিন নিয়ে কোনও কেলেঙ্কারি মেনে নেওয়া হবে না: বাবলু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২১, ১৮:১৫আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১৯:০৪

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, করোনা টেস্ট বেসরকারি খাতে দেওয়ার ফলে যে কেলেঙ্কারি হয়েছে, তাতে বিশ্বের কাছে আমাদের মাথা হেট হয়ে গেছে। তিনি বলেন, ‘করোনার ভ্যাকসিন নিয়ে কোনও কেলেঙ্কারি মেনে নেওয়া হবে না।’

সোমবার (২৫ জানুয়ারি) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় যুব সংহতির পরিকল্পনা সভায় বাবলু এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ভ্যাকসিন নিয়ে কেউ ব্যবসা করবে, আমরা তা চাই না। ভ্যাকসিন বেসরকারি খাতে গেলেই মুনাফালোভীদের দৌরাত্ম্য বেড়ে যাবে। তাই কোনোমতেই করোনার ভ্যাকসিন বেসরকারি খাতে দেওয়া যাবে না।’

বাবলু বলেন, ‘বিশ্বের প্রতিটি দেশ সরকারি ব্যবস্থাপনায় জনগণের মাঝে করোনার ভ্যাকসিন সরবরাহ করছে। একদিকে গরিব দেশ, তারপর করোনার কারণে বেকারত্ব বেড়ে গেছে। তাই সরকারিভাবেই প্রতিটি মানুষের জন্য করোনার ভ্যাকসিন নিশ্চিত করতে হবে।’

সভায় আরও বক্তব্য রাখেন, জাতীয় যুব সংহতির যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেল, হেলাল উদ্দিন, মো. হেলাল উদ্দিন, মিজানুর রহমান, ফজলুল হক ফজলু, সাইফুল ইসলাম, আফজাল হোসেন হারুন, শেখ মো. সরোয়ার হোসেন, দ্বীন ইসলাম, রাজা হোসেন রাজা, মুশফিকুর রহমান, আলতাফুর রহমান আলতাফ ও ওয়াসিউর রহমান দোলন।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী