দলীয় নেতাকর্মীদের প্রতি কাদেরের হুঁশিয়ারি

ফ্রি স্টাইলে কোনও কিছু করা যাবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২১, ১৪:০১আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ১৬:২৯

দলের নাম ব্যবহার করে কেউ অপকর্মের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির পরিচিতি সভায় এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

উপ-কমিটির নেতাদের দলের শৃঙ্খলা ও নিয়ম-কানুন মেনে রাজনীতি করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যারা অনিয়মের সঙ্গে জড়িত থাকবে তাদের বাদ দিতে হবে। ফ্রি স্টাইলে কোনও কিছুই করা যাবে না।’

এক ব্যক্তি একাধিক কমিটিতে থাকতে পারবে না বলেও তিনি জানান। আগে যদি কোনও সহযোগী বা অন্য কোনও কমিটিতে নাম থাকে, তাহলে পদত্যাগ করে আসতে হবে বলে উল্লেখ করেন তিনি।

শেখ হাসিনার সরকার নারীবান্ধব 

শেখ হাসিনার সরকার নারীবান্ধব উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সাম্প্রতিক সময়ে নারী অবমাননাকারীদের বিরুদ্ধে শেখ হাসিনা কঠোর ভূমিকা নিয়েছেন। আওয়ামী লীগে তাদের দরজা চিরকালের জন্য বন্ধ করে দিয়েছেন।’

ওবায়দুল কাদের দেশের উন্নয়নে সব নারীবান্ধব কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ারও আহ্বান জানান।

বিদ্রোহী ও উসকানিদাতা উভয়ের শাস্তি হবে

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আবারও বলেন, ‘যারা দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছে এবং এখনও মাঠে আছে, তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের অবস্থান স্পষ্ট। বিদ্রোহীদের যারা মদত অথবা উসকানি দিচ্ছে তাদেরও একই শাস্তি পেতে হবে।’

বিদ্রোহী ও উসকানিদাতাদের অবিলম্ব সরে দাঁড়ানোর নির্দেশ দিয়ে কাদের বলেন, না হলে দল কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।

বিএনপি’র নির্লজ্জ মিথ্যাচার

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল নিয়ে বিএনপি নেতারা নির্লজ্জ মিথ্যাচার করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করে এবং নির্বাচনি আমেজ সৃষ্টি করলেই আওয়ামী লীগের প্রতিপক্ষ হওয়ার সম্ভাবনা থাকতো বিএনপির। তারা নামেমাত্র নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।’

মির্জা ফখরুলের এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘যেখানে কেন্দ্রে তাদের এজেন্টই ছিল না সেখানে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ অবান্তর ও ভিত্তিহীন। নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের নেতা হিসেবে নির্বাচন কমিশন নিয়ে মির্জা ফখরুলের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য শিষ্টাচারবহির্ভূত।’

চট্টগ্রাম সিটি নির্বাচনে নির্বাচনি প্রচার-প্রচারণার শুরু থেকে বিএনপির প্রার্থীসহ নেতাকর্মীরা নির্বাচনি মাঠে যে ধরনের সুযোগ-সুবিধা পেয়েছে তা বিএনপির আমলেও পায়নি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এর আগে মহিলা উপ-কমিটির নেতারা ঐতিহাসিক ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

 

/ইএইচএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম