জিয়াউর রহমানের খেতাব বাতিল: বিএনপি নেতাদের ক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২১, ২০:১৮আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ২০:১৮

জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পৃথক বিবৃতিতে প্রতিবাদ ও নিন্দা জানান।

খেতাব বাতিলের সিদ্ধান্তকে ‘মুক্তিযুদ্ধের প্রতি কলঙ্ক’ বলে অভিহিত করেছেন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থানরত মির্জা ফখরুল। টেলিফোনে সাংবাদিকদের তিনি বলেন, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল খেতাবটি বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে এটাকে আমি মনে করি সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রতিহিংসামূলক। এই সিদ্ধান্ত যারা নিয়েছে তাদের আমি কখনোই মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল মনে করি না। তারা স্বাধীনতার বিপক্ষে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এবং পুরোপুরিভাবে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে। এই সিদ্ধান্তের মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রতি কলঙ্ক লেপন করা হলো। আমি এই সিদ্ধান্তে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

‘বীর উত্তম’  খেতাবটি স্বাধীনতার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারই জিয়াউর রহমানকে দিয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

এদিকে জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেওয়া বিএনপি প্রতিহত করবে বলে মন্তব্য করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার (১০ ফেব্রুয়ারি) পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সরকারের প্ররোচণায় জামুকা জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার পাঁয়তারা করছে। খুব দ্রুতই এই সরকারের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।’

তিনি সরকারকে এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।

জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। তাদের দাবি, রাজনৈতিক হীন প্রতিহিংসামূলক ভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় সাদা দলের আহ্বায়ক প্রফেসর মো. লুৎফর রহমানের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। এই সিদ্ধান্তের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধকেই অবমাননা করা হয়েছে বলে তারা মনে করেন।

আরও পড়ুন- জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত

/সিএ/এসআইআর/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম