পুলিশ বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কেন্দ্রে যেতে নিষেধ করেছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৮আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৮

পুলিশ বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিষেধ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ঠাকুরগাঁও সদর পৌর নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের মেয়র প্রার্থী ভোটকেন্দ্র থেকে বের হতে না চাইলে হ্যান্ডকাফ পরিয়ে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রিজভী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে বুধবার (১৭ ফেব্রুয়ারি) বরিশাল বিভাগ বাদে ঢাকাসহ সারাদেশের মহানগর ও জেলা সদরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করবে বিএনপি। অন্য দিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে দাবিতে বিএনপির মেয়র প্রার্থীদের উদ্যোগে ১৮ ফেব্রুয়ারি বরিশাল মহানগরে সমাবেশ অনুষ্ঠিত হবে।

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ঠাকুরগাঁও সদর পৌর নির্বাচনে নজিরবিহীন সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হয়েছে। লক্ষ্মীপুর জেলার রামগতি পৌর নির্বাচনে ধানের শীষের এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা হয়েছে।

তিনি বলেন, ‘সরকারি দল মনোনীত মেয়র প্রার্থী এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর দ্বন্দ্বে সহিংসতা এতটাই ভয়াবহ ছিল যে সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে সাহস পায়নি। এছাড়া ফুলপুর পৌসভায় বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।’

নরসিংদী জেলাধীন মাধবদী পৌরসভা, ফরিদপুর জেলাধীন নগরকান্দা পৌরসভা, রাজশাহীর নওহাট্টা ও তাহেরপুর পৌরসভায় ব্যঅপক অনিয়মের অভিযোগ তোলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘বর্তমানে ব্যাপক সন্ত্রাস, উদাহরণহীন অনিয়ম ও ভোট ডাকাতির যে নির্বাচন হচ্ছে, তা নিয়ে এক মহাকাব্য রচনা করা সম্ভব।’

/সিএ/এফএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের