সচিবালয়ের পথে প্রগতিশীল ছাত্র সংগঠনের মিছিলে পুলিশের বাধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২১, ১২:৪৫আপডেট : ০১ মার্চ ২০২১, ১২:৫৭

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গ্রেফতার আট নেতাকর্মীর মুক্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল আটকে দিয়েছে পুলিশ।

সোমবার (১ মার্চ) বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দিয়ে বিক্ষোভ মিছিলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাত্রাশুরু করে।

সচিবালয়ের পথে প্রগতিশীল ছাত্র সংগঠনের মিছিলে পুলিশের বাধা পরে ছাত্রসংগঠনগুলোর বিক্ষোভ মিছিলটি দোয়েল চত্বর হয়ে সচিবালয়ের কাছে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে। এসময় ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা এগিয়ে যেতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। বিক্ষোভ ও ঘেরাও ঠেকাতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

সচিবালয়ের পথে প্রগতিশীল ছাত্র সংগঠনের মিছিলে পুলিশের বাধা এসময় নেতাকর্মীরা গ্রেফতারদের মুক্তি দাবি ও কারাগারে লেখক মুস্তাকের মৃত্যুর ঘটনার তদন্ত ও বিচারের দাবিতে মিছিল দেন। তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেরও দাবি জানান।

আরও পড়ুন:
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী