৭ মার্চের ভাষণ প্রতিটি সাধারণ মানুষকে লড়াকু করেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২১, ১৪:৫৪আপডেট : ০৭ মার্চ ২০২১, ১৪:৫৪

বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতির মুক্তির সনদ। বঙ্গবন্ধুর ভাষণের প্রতিটি কথা মানুষকে উদ্বুদ্ধ করেছে। এই ভাষণই বাঙালির স্বাধীনতা এনে দিয়েছে।  

রবিবার (৭ মার্চ) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ন্যাপ (ভাসানী) আয়োজিত সমাবেশে বক্তারা একথা বলেন।   

অধ্যাপক নীম চন্দ্র ভৌমিক বলেন, বঙ্গবন্ধু ভাষণের মাধ্যমে জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। ৭ মার্চের ভাষণ প্রতিটি সাধারণ মানুষকে বিপ্লবী লড়াকু করেছে। জাতির পিতার ভাষণই একমাত্র ভাষণ যেটা সমগ্র পৃথিবীতে এখনও আবেদন রেখে যাচ্ছে। আর এই ভাষণ যুগ যুগ ধরে শুধু এদেশেরই নয়, সারা বিশ্বের মানুষকে উজ্জীবিত করবে।

ন্যাপ চেয়ারম্যান এমএ ভাসানী বলেন, বঙ্গবন্ধুর মতো এমন আবেদনময় ও উদ্দীপ্ত করার ভাষণ পৃথিবীর ইতিহাসে কেউ দেননি। ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধুর কোন নোট ছিল না, তিনি একনাগাড়ে বলে গেছেন। পৃথিবীতে অনেক ভাষণ আছে অনেক অর্থবহ। কিন্তু বঙ্গবন্ধু তার এ ভাষণে একটা নিরস্ত্র জনগোষ্ঠীকে সশস্ত্র জনবাহিনীতে রূপান্তর করে প্রকৃতপক্ষে স্বাধীনতা ঘোষণা করে দিয়েছিলেন।

সংক্ষিপ্ত  সমাবেশে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এমএ জলিল, জয় বাংলা মঞ্চের সভাপতি মাসুম বিল্লাহ নাফিয়ী, বাংলাদেশ কনজারভেটিভ পার্টির সভাপতি আনিসুর রহমান দেশ ও জাতীয় স্বাধীনতা পার্টির সভাপতি মিজানুর রহমান মিজু প্রমুখ।

/এসএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি