কবরীর মৃত্যুতে উজ্জ্বল নক্ষত্রের পতন হলো: বি. চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২১, ১৭:০০আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ১৭:০০

বিশিষ্ট চলচ্চিত্রশিল্পী এবং সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীর মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী এবং দলটির মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি গভীর শোক প্রকাশ করে বলেছেন, কবরীর মৃত্যুতে বাংলাদেশের চলচ্চিত্র জগত থেকে এক উজ্জ্বল নক্ষত্রের পতন হলো।

নেতারা এক যৌথ শোক বাণীতে বলেন, সারাহ বেগম কবরীর মৃত্যুতে বাংলাদেশের চলচ্চিত্র জগৎ থেকে উজ্জ্বল নক্ষত্র পতনের পাশাপাশি জাতি একজন মহান স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমিক মানুষকে হারালো।

শোক বাণীতে তারা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বিশ্ব জনমত সংগঠনে কলকাতায় সারাহ বেগম কবরীর ঐতিহাসিক ভূমিকার কথা জাতি কখনো বিস্মৃত হবে না।

শোকবাণীতে নেতারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করে তার পরিবারের সদস্যদের উদ্দেশে বলেন, মহান আল্লাহ যেন তাদের এই শোক সইবার শক্তি প্রদান করেন।

/এনএইচ/
সম্পর্কিত
৭৫-এ কবরী: তিন দিনব্যাপী উৎসব
কিংবদন্তি কবরী: প্রয়াণদিনে ফিরে দেখা
প্রয়াণ দিনে স্মরণকবরী: ৭ দশকের জীবনে ৫৬ বছরই ছিলেন সিনেমার সঙ্গে
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম