মুসলিমদের অনৈক্যের কারণে ফিলিস্তিনে নির্যাতন: সাইফুদ্দীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২১, ১৮:৫৫আপডেট : ১১ মে ২০২১, ১৮:৫৫

বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেছেন, ‘আজ নিজ ভূখণ্ডে পরাধীন ও শরণার্থী হয়ে পড়েছে ফিলিস্তিনিরা। বিভিন্ন সময় বহু আলোচনা, চুক্তি, প্রতিশ্রুতিও স্থায়ী সমাধান আনতে পারেনি। এজন্য সবচেয়ে বেশি দায়ী মুসলিম দেশগুলোর অনৈক্য ও নিঃস্পৃহতা। নিজ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, মুসলিম স্বার্থকে তারা জলাঞ্জলি দিয়ে প্রভাবশালীদের আনুগত্য গ্রহণ করেছে।’

মঙ্গলবার (১১ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাইফুদ্দীন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘মুসলমানদের পবিত্র স্থান, প্রথম কিবলা মসজিদুল আকসাতে নামাজরত নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী যে বর্বরোচিত হামলা চালিয়েছে তাতে এটাই প্রমাণিত হয় যে, ইসরায়েল একটি জঙ্গি গোষ্ঠী। আমরা ইসরায়েলকে রাষ্ট্র বলে স্বীকার করব না কারণ, রাষ্ট্র হিসেবে যে দায়িত্ববোধ ও আন্তর্জাতিক আইন, মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হয়; ইসরায়েল কখনোই তা ধারণ করেনি।’

সাইফুদ্দীন আরও বলেন, ‘একটি সার্বভৌম রাষ্ট্রের জনগণের ওপর হামলা করা নিঃসন্দেহে জঙ্গিবাদী আচরণ। এটি কোন রাষ্ট্রের বৈশিষ্ট্য হতে পারে না। মানবাধিকারের চরম লঙ্ঘন সত্ত্বেও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কোন ব্যবস্থা নিতে অপারগ। জাতিসংঘসহ বিশ্বসংস্থাগুলো যে শুধুমাত্রই বৈশ্বিক পরাশক্তিগুলোর রিমোটে নিয়ন্ত্রিত যন্ত্রমাত্র, ফিলিস্তিন সংকট তার জলজ্যান্ত প্রমাণ।’



 
/এসটিএস/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম