ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

ঢাবি প্রতিনিধি
০১ জুন ২০২১, ১৭:২৩আপডেট : ০১ জুন ২০২১, ১৭:২৩

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করতে গিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আহবায়ক কমিটির সদস্য আক্তার হোসেন। মঙ্গলবার (১ জুন) সকাল সাড়ে ১১টায় ছাত্রদল জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পথশিশুদের খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি পালনের জন্য টিএসসিতে
এসে অবস্থা নেয়। এসময় ছাত্রলীগ অতর্কিত হামলা চালায়-বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি মিজানুর রহমান পিকুলের নেতৃত্ব জহুরুল হক হলের যুগ্ম-সাধারণ সম্পাদক আমির হামজাসহ ঢাবি ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী ও মহানগর দক্ষিণের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। হামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকনসহ ২০ নেতাকর্মী আহত হন। আহতরা ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

অবশ্য ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, আমরা জানতে পেরেছি তাদের অভ্যন্তরীণ কোন্দেলের জেরে নিজেরা নিজেরা মারামারি করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুস্থ পরিবেশ নষ্ট করেছে। আমরা এর নিন্দা জানাই।

তবে জহুরুল হক হলের যুগ্ম-সাধারণ সম্পাদক আমির হামজা হামলার বিষয়টি পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, তারা খুনি জিয়াকে শহীদ জিয়া হিসেবে প্রতিষ্ঠার জন্য ক্যাম্পাসে মিলাদ-মাহফিল করবে, খাবার বিতরণ করবে, তা আমরা হতে দিতে পারি না। তাই যেভাবে তাদের প্রতিহত করা দরকার, সেভাবেই প্রতিহত করেছি।

এ বিষয়ে ঢাবি প্রক্টর একেএম গোলাম রব্বানীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা এমন একটা কথা শুনেছি। আমাদের প্রক্টোরিয়াল টিমকে বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্দেশ দিয়েছি।

/টিটি/
সম্পর্কিত
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম