প্রধানমন্ত্রীর নিকট আর্থিক ও প্রশাসনিক সাহায্যের আহ্বান জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ জালালী পার্টি। বৃহস্পতিবার (১৭ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আহমদ চৌধুরী জালালী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘১৯৮৬ সাল থেকে আজ পর্যন্ত প্রধানমন্ত্রীর আহ্বানে সরকার বিরোধীদের বিরুদ্ধে প্রচুর জালালী প্রতিরোধ, দুর্বার আন্দোলন, সংবাদ সম্মেলন, মিটিং, মিছিল, বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে প্রচুর টাকা খরচ হয়ে পার্টির ফান্ড শূন্য হয়ে গেছে৷ গত নির্বাচনের সংলাপে ঋণগ্রস্ত অবস্থায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে তিনি সাহায্যের আশ্বাস দেন। করোনাভাইরাসের লকডাউনে সবকিছু ধ্বংস হয়ে যাওয়ায় পার্টিকে টিকিয়ে রাখার জন্য প্রধানমন্ত্রীর নিকট আর্থিক ও প্রশাসনিক সাহায্যের দাবি জানাই।’
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ফতেউল ইসলাম জালালী, কেন্দ্রীয় সদস্য আমির আলী, বাবর আলী ভাণ্ডারী, প্রবাস বর্মণ, জাফর উল্লা, মারাজুল হোসেন প্রমুখ।









