জাসদের কেন্দ্রীয় কমিটির সভা ২৪-২৫ সেপ্টেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৪

আগামী ২৪-২৫ সেপ্টেম্বর (শুক্রবার ও শনিবার) দুদিনব্যাপী জাসদের জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ওই সভা শুরু হবে। পরদিন শনিবার রাত পর্যন্ত চলবে। বুধবার (২২ সেপ্টেম্বর) দলের দফতর বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন জানান, সভায় দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের রাজনৈতিক ভূমিকা জোরদার করা, জাসদ প্রতিষ্ঠার ৫০বছর উদযাপনে বছরব্যাপী কর্মসূচি প্রণয়ন করা, জেলা-উপজেলা তৃণমূলে দলের সাংগঠনিক কাজ জোরদার করাসহ রাজনৈতিক এবং সাংগঠনিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে।

জাসদ জাতীয় কমিটির এ সভায় দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সকল সদস্য, সকল জেলা ও মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা ছাড়াও বিশেষ আমন্ত্রণে কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্যরা অংশ নেবেন। সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি হাসানুল হক ইনু এমপি। সভায় দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি রাজনীতির সর্বশেষ পরিস্থিতির ওপর খসড়া রাজনৈতিক রিপোর্ট উপস্থাপন করবেন।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের