খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

সালমান তারেক শাকিল
২৩ নভেম্বর ২০২১, ২৩:৫৫আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ০৩:৪৬

‘মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হিমোগ্লোবিন কমে যায়। চিকিৎসকেরা রক্ত দেওয়ার পর স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এই কিছুক্ষণ আগে তিনি হেঁটেই ওয়াশরুম ব্যবহার করেছেন’ -বাংলা ট্রিবিউনকে বলছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত ১১টা ১২ মিনিটে খালেদা জিয়াকে দেখে এসে তার কেবিন ব্লকের সামনে দাঁড়িয়ে এমনটাই জানান মির্জা ফখরুল।

এর আগে, মঙ্গলবার রাত ৯টার দিকে খালেদা জিয়াকে নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে কয়েকজন নেতাও বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে চলে আসেন। তবে নিয়মিত পরিদর্শনে এদিন রাত ১০টার দিকে হাসপাতালে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। রাতে গুলশানে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি জানিয়েছিলেন, বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানিতে নেওয়ার বিকল্প নেই। 

রাতে সরেজমিনে হাসপাতালে এসে বিএনপির কয়েকজন নেতাকে দেখা গেছে। তাদেরকেও উদ্বিগ্ন দেখা যায়। পরে রাত ১১টা ১১ মিনিটে বিএনপি মহাসচিব এ প্রতিবেদককে বলেন, আমি প্রায় এক ঘণ্টা ছিলাম ম্যাডামের সিসিউতে। সেখানে ডা. এফএম সিদ্দিকীসহ অন্যান্য চিকিৎসকেরা আছেন। বিকেলের দিকে ম্যাডামের হিমোগ্লোবিন কমে যাওয়ায় শরীরের অবস্থা ফ্লাকচুয়েট হয়েছিল। পরে রক্ত দেওয়া হয়েছে। এখন আগের অবস্থাতেই আছেন তিনি। 

হাসপাতালে কেবিন ব্লকে বসে কথা হয় বিএনপির ঢাকা মহানগর (উত্তর) আহ্বায়ক আমান উল্লাহ আমানের সঙ্গে। তিনি বলেন, ম্যাডামের অবস্থা ভালো না। তার উন্নত চিকিৎসা দরকার। দলের মহাসচিব রাতেই সাংবাদিকদের জানিয়েছেন, ম্যাডামের এখন বিদেশে নেওয়া ছাড়া বিকল্প নাই। দেশের চিকিৎসা দিয়ে তাকে বাঁচানো সম্ভব না। পরে রাত সোয়া ১১ টার দিকে বিএনপি মহাসচিবের সাথে হাসপাতাল ত্যাগ করেন।

/এসটিএস/এলকে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম