বিএনপির নেতৃত্বে রাজপথে থাকার প্রতিশ্রুতি শরিকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২২আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২২

বিএনপির নেতৃত্বে আগামী দিনে রাজপথে সক্রিয় থাকার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কয়েকটি শরিক দলের শীর্ষ নেতারা। তারা জানান, নেতৃত্বের স্টিয়ারিং বিএনপির হাতেই থাকতে হবে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় দলের উদ্যোগে একুশের চেতনা আত্মত্যাগ ও অধিকার আদায়ের প্রেরণা শীর্ষক এক আলোচনা সভায় নেতারা এসব কথা বলেন।

সভাপতির ভাষণে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বলেন, ‘বিএনপি'র নেতৃত্বে রাজপথে থাকবো তবে আন্দোলনের স্টিয়ারিং বিএনপি'র হাতেই থাকবে হবে।’

সাবেক মন্ত্রী জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, ২০ দলীয় জোটকে সংহত করে আগামীর সংগ্রামের শামিল হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। গণতন্ত্র হরণ করে উন্নয়নের ডঙ্কা বাজিয়ে লাভ হবে না।

সভায় আরও বক্তব্য রাখেন জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান , জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম , ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম এবং সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নূরুল ইসলাম প্রমুখ।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের