রাষ্ট্রদ্রোহিতার মামলা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছেন খালেদা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০১৬, ১৫:১৭আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ১৬:৫৪

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্য বিষয়ে দায়ের করা রাষ্ট্রদ্রোহী মামলা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছেন খালেদা জিয়া। আগামী ৩ মার্চ আদালতে হাজিরের বিষয়ে তার বাসার গেটে সমন ঝুলিয়ে দেওয়ার পর খালেদা জিয়া হাজিরা দেবেন কিনা এমন প্রশ্নে এ মামলাটি মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তার আইনজীবী ও সুপ্রিমকোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

বুধবার সুপ্রিমকোর্ট বারের সভাপতির কক্ষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, ‘এ মামলায় আদালত বেগম জিয়ার বিরুদ্ধে সমন জারি করেছেন। এ সমনসহ মামলাটি মোকাবেলা করার জন্য যা যা করা দরকার বেগম জিয়া তাই করবেন।’

খালেদা জিয়ার নামে পাঠোনো আদালতের সমন

নোটিশ গ্রহণ না করা এবং তার ভিত্তিতে দরজায় লাগিয়ে সমন আসা প্রসঙ্গে অ্যাডভোকেট মাহবুব বলেন, আদালত তাকে হাজির হতে বলে সমন জারি করেছেন এবং চেয়ারপারসন আদালতের এ সমনের বিষয়ে জ্ঞাত আছেন। আগামীতে করণীয় প্রসঙ্গে যা যা করা দরকার তিনি তাই করবেন।

খালেদা জিয়ার বাড়িতে টানানো সমন

আদালতের সমন গ্রহণ করা কেন হলো না এমন প্রশ্নের উত্তর না দিয়ে সমন ঝুলিয়ে দেওয়ার বিধান বিষয়ে তিনি বলেন, আদালতের সমন পাঠানোর উদ্দেশ্য হলো যার বিরুদ্ধে মামলা হয়েছে তাকে অবগত করা। কেউ সমন না নিলে সেটা ঝুলানোর বিধান আছে এবং খালেদা জিয়া বিষয়টি অবগত আছেন।

খালেদা জিয়া এর আগে রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলায় তার বিরুদ্ধে সমন জারি করেন আদালত। একই সঙ্গে আগামী ৩ মার্চ তাকে আদালতে হাজির হওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদারের আদালত এ আদেশ দেন।
মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী এ মামলা দায়ের করেন। মামলা আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারিরও আবেদন করা হয়। পরে আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারি করে তাকে আগামী ৩ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

/ইউআই/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের