‘দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সরকারকে ভর্তুকি দিতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২২, ১৭:১৭আপডেট : ০২ মার্চ ২০২২, ১৭:১৭

দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সরকারকে ভর্তুকি দিতে হবে বলে জানিয়েছেন গণফোরামের (একাংশ) সভাপতি মোস্তফা মহসীন মন্টু। তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তা বন্ধ করতে হবে। সর্বস্তরের মানুষের জন্য সরকারকে ভর্তুকি দিতে হবে। নিম্নআয়ের মানুষকে ভর্তুকি দিতে হবে। এবং সব পণ্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে।’

বুধবার (২ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

নিরপেক্ষ সরকার গঠনের কথা জানিয়ে মহসীন মন্টু বলেন, ‘আমারা নিরপেক্ষ নির্দলীয় সরকার চাই, যার মাধ্যমে আগামীতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। যারা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত, তাদের পরিহার করে সুষ্ঠু সুন্দর একটি সরকার গঠন করবো। এটাই হোক আমাদের শপথ।’

সরকারকে উদ্দেশ্য করে মন্টু বলেন, ‘আপনাদের যদি শুভবুদ্ধির উদয় হয় তবে আপনারা ভবিষ্যতে ভালো একটি জায়গায় থাকতে পারবেন। আপনাদের বিদায়ঘণ্টা বেজে গেছে, এরপর কী হয় তা বলা মুশকিল।’

তিনি আরও বলেন, ‘আপনারা মানুষের কথা বোঝার চেষ্টা করেন, দেয়ালের কথা বুঝার চেষ্টা করেন। বাংলাদেশের এমন কোনও গলি, এমন কোনও রাস্তা পাবেন না যেখানে এই সরকারের বিরুদ্ধে ক্ষোভ নেই। ক্ষমতার জোরে পুলিশের জোরে, দেশে কোনও স্বৈরাচার টিকতে পারেনি। আপনারাও টিকতে পারবেন না। অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে পদত্যাগ করুন।’

বিক্ষোভ সমাবেশে আরও ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত রায় চৌধুরী, গণফোরাম নেতা জগলুল হায়দার আফ্রিক প্রমুখ।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম