নির্বাচন চায় না বিএনপি: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২২, ১৭:২০আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৭:২০

দুর্নীতি ও সন্ত্রাসের মামলায় বিএনপির দুই শীর্ষ নেতা খালেদা জিয়া ও তারেক রহমান সাজাপ্রাপ্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য হওয়ায় দলটি দেশে নির্বাচন চায় না বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

বৃহস্পতিবার (৩ মার্চ) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, তাদের দুই শীর্ষ নেতা খালেদা জিয়া ও তারেক জিয়ার নির্বাচন করার সক্ষমতা নাই। তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। এ কারণেই তারা নির্বাচন চায় না। তাই একটা গোলযোগ পরিস্থিতি সৃষ্টির পরে একটু ফায়দা লুটতে পারে।

বিএনপির কর্মসূচিতে নেতাকর্মীদের সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, বিএনপি হঠাৎ করে একেক ইস্যুতে চলে আসে। একবার খালেদা জিয়ার চিকিৎসার কথা, এখন দ্রব্যমূল্যের কথা বা কালকে আরেকটা ঘটনা চলে আসবে। ওরা বলবে ইউক্রেনে কেন যুদ্ধ হচ্ছে, সরকারকে জবাব দিতে হবে। এটা নিয়েও হয়তো রাস্তায় নামতে পারে। আমাদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও শক্ত থাকতে হবে।

তিনি বলেন, দ্রব্যমূল্য বাড়ার কারণে দেশের সাধারণ মানুষ কষ্ট পায়। দ্রব্যমূল্য বৃদ্ধি পাক, জনগণ কষ্ট পাক, সেটা আমরা চাই না। আমরা চাই দ্রব্যমূল্য স্থিতিশীল থাকুক। মানুষ যাতে শান্তিতে থাকতে পারে। তারপরও আন্তর্জাতিক বাজারের কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। এ জন্য সরকারের পতন কেন করতে হবে?

বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, সাংসদ সদস্য মহীউদ্দিন খান আলমগীর, পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম প্রমুখ।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম