নিউমার্কেটের ঘটনায় পরিস্থিতি অস্থিতিশীল করতে বিএনপি নেতারা ঘি ঢেলেছে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২২, ২২:১০আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ২২:১০

নিউমার্কেটে সংঘাতের ঘটনায় ‘বিএনপি যুক্ত, তাদের স্থানীয় নেতারা যুক্ত’ দাবি করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘এ ঘটনা শুরু হলে ঘোলা পানিতে মাছ শিকারের উদ্দেশ্যে এবং একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে স্থানীয় বিএনপির নেতারা দোকান কর্মচারী এবং ছাত্রদের মধ্যে সংঘটিত বচসার মধ্যে ডুকে পড়ে ঘি ঢেলেছে। অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে।’

শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটের আর বি কনভেনশন সেন্টারে ইফতার পূর্ব ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। চট্টগ্রাম নগরে বসবাসকারী তথ্যমন্ত্রীর নির্বাচনী এলাকার বাসিন্দাদের সম্মানে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

‘ঢাকার নিউমার্কেটে সংঘাতের ঘটনায় ছাত্রলীগ যুক্ত’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রসঙ্গ এলে তথ্যমন্ত্রী এমন কথা বলেন। 

ড. হাছান বলেন, একটি সামান্য ঘটনায় এতবড় ঘটনা ঘটার কোনও কারণ ছিল না। পুলিশ ভিডিও ফুটেজ দেখে পরীক্ষা নিরীক্ষা করেই আসামিদের গ্রেফতার করছে। সেই কারণেই বিএনপি নেতাদের কথা এসেছে।

হাছান মাহমুদ বলেন, কোথাও কোনও গন্ডগোল লাগলে, সেটির আশ্রয় নিয়ে বিএনপি দেশে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, নিউমার্কেটের ঘটনাটা এর প্রমাণ। এখন নিজেদের মুখোশ উম্মোচিত হয়েছে বিধায় নানা ধরনের কথা বলছেন বিএনপি। 

এসময় সম্প্রতি বিএনপির সঙ্গে বৈঠক নিয়ে জার্মান রাষ্ট্রদূতের বক্তব্যের বিষয়টিও উঠে আসে। ড. হাছান মাহমুদ বলেন, বিদেশিদের উদ্ধৃতি দিয়ে বিএনপির বক্তব যে মিথ্যা ও বানোয়াট জার্মান রাষ্ট্রদূতের ক্ষোভ প্রকাশের মধ্য দিয়ে তা প্রমাণিত। বিএনপি আসলে প্রায় সময় বিদেশিদের উদ্ধৃতি দিয়ে নানাধরনের বক্তব্য দেয়, যার বেশির ভাগই মিথ্যা এবং বানোয়াট। জার্মান রাষ্ট্রদূতের ক্ষোভ প্রকাশ করার মধ্য দিয়ে এটিই প্রমাণিত হয়।

হাছান মাহমুদ বলেন, ‘আমাদের দেশে এমন ঘটনা আগে কখনও দেখি নাই, একজন রাষ্ট্রদূত প্রকাশ্যে একটি রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করতে। যা বিএনপি নেতাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে জার্মানির মত দেশের রাষ্ট্রদূত ক্ষোভ প্রকাশ করছেন। অর্থাৎ বিএনপি রাষ্ট্রদূতের বক্তব্যকে বিকৃত করে বলেছে।’

‘বিএনপি মহাসচিব বলেছেন জার্মান রাষ্ট্রদূত মিথ্যা বলছেন’- এ প্রসঙ্গে ড. হাছান বলেন, জার্মান রাষ্ট্রদূতের সাথে বিএনপির যে বৈঠক ছিল সেই বৈঠকে জার্মান রাষ্ট্রদূত যা বলেছেন তা বিকৃতভাবে বিএনপি মিডিয়ার সামনে উপস্থাপন করেছে। জার্মান রাষ্ট্রদূত যা বলেননি সেটি তারা মিডিয়ার সামনে বলেছেন। বিদেশিদের উদ্বৃতি দিয়ে বিএনপি যে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দেন এগুলোর অনেকগুলোই যে মিথ্যা এবং বানোয়াট সেটিই প্রমাণিত হয়।

সম্প্রচারমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতিতো জনগণের সাথে নয়, তারা ক্ষণে ক্ষণে বিদেশিদের কাছে দৌঁড়ে যায়, আবার বিদেশিদের কাছে চিঠি লিখে বাংলাদেশকে সাহায্য বন্ধ করার জন্য বলে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নিজের স্বাক্ষরে আমেরিকার কংগ্রেসম্যানদের কাছে চিঠি লিখেছিলেন বাংলাদেশকে সাহায্য না দেওয়ার জন্য।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যে অপরাজনীতি করে এবং বিদেশিদের সঙ্গেও মিথ্যাচার করে সেটির প্রমাণ হচ্ছে দলটির বক্তব্যে জার্মাান রাষ্ট্রদূতের ক্ষোভ প্রকাশ করা।

/ইউএস/
সম্পর্কিত
‘তথ্যই সবচেয়ে বড় শক্তি’
শিশু ধর্ষণের বিরুদ্ধে গড়ে ওঠা জনমতের ভিত্তিতে আরও কঠোর আইন সম্ভব: তথ্যমন্ত্রী
গণমাধ্যম কমিশন হলে সরকার ও মালিকপক্ষ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক