বিএনপি এবারও নির্বাচনে অংশ নেবে: দীপু মনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২২, ১৩:৫২আপডেট : ১১ মে ২০২২, ১৫:৪৯

গতবারের মতো এবারও বিএনপি নির্বাচনে অংশ নেবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। বুধবার (১১ মে) আশুলিয়ায় ব্র্যাক সিডিএম সেন্টারে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) দুই দিনব্যাপী কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

দীপু মনি বলেন, ‘আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। আমরা কখনও নির্বাচন ছাড়া অন্যকোনও উপায়ে দেশ পরিচালনার দায়িত্ব পালন করতে আসিনি। আমাদের পক্ষে সেটা করা সম্ভবও নয়।’

তিনি বলেন, ‘আমরা সব সময় নির্বচানমুখী। সবার অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন হবে–এটিই আমাদের প্রত্যাশা।’ 

বিএনপি বলছে, বর্তমান সরকারের অধীনে নির্বচান করবে না–এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘গত নির্বচানে বিএনপি অংশগ্রহণ করেছে। বিএনপি একটি রাজনৈতিক দল। কাজেই আমাদের প্রত্যাশা, তারা এবারও নির্বাচনে অংশ নেবে।’

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম