আরও কয়েকটি দলের সঙ্গে মতবিনিময় চূড়ান্ত করলো বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২২, ১৯:৫৫আপডেট : ২৬ মে ২০২২, ১৯:৫৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারবিরোধী বৃহত্তর আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আরও কয়েকটি বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়ের দিনক্ষণ চূড়ান্ত করেছে বিএনপি। এরমধ্যে উল্লেখযোগ্য— বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন ও বিএনপি-জোটের কয়েকটি দল। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, শুক্রবার (২৭ মে) বিকাল সাড়ে ৪টায় গুলশান চেয়ারপার্সন অফিসে লেবার পার্টি'র সঙ্গে কথা বলবেন বিএনপির মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

দলীয় সূত্র জানায়, আগামী ৩১ মে গণসংহতি আন্দোলন, ১ মে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে মতবিনিময় করবে বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু অংশ নিতে পারেন। এরপর ক্রমান্বয়ে সিপিবি, বাসদ, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন বাম দলের সঙ্গেও কথা বলবেন তারা।

এর আগে, গত মঙ্গলবার (২৪ মে) বিকালে রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্যের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে আনুষ্ঠানিক পর্ব শুরু করে বিএনপি। সেদিন মির্জা ফখরুল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও দলটির নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন।

বিএনপির সূত্র জানায়, আপাতত প্রত্যেক প্রতিনিধি দল রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবে। এরপর আবারও বড় প্রতিনিধি দলের মাধ্যমে আলোচনা করে প্রক্রিয়া সম্পন্ন করবে বিএনপি।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ