‘সমাজ সংস্কারমূলক কার্যক্রমেও রাজনীতিবিদদের এগিয়ে আসা উচিত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২২, ১৫:৪০আপডেট : ২৭ জুন ২০২২, ১৫:৪২

আমলাদের ওপর নির্ভর না করে রাজনীতির পাশাপাশি সমাজের সংস্কারমূল কার্যক্রমে রাজনীতিবিদদের এগিয়ে আসা উচিত বলে মনে করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তিনি বলেন, ‘সমাজ সংস্কারে রাজনৈতিক দলগুলোর কিন্তু কোনও আয়োজন করতে দেখি না। তারা তাকিয়ে থাকে আমালাদের দিকে। কিন্তু এটা তো তাদের করার কথা।’

সোমবার (২৭ জুন) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় বাজেটে শিশুর জন্য সুনির্দিষ্ট বরাদ্দ জরুরি বিষয়ক এক বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চিলড্রেন অ্যাফেয়ার্স জার্নালিস্টস নেটওয়ার্ক (সিএজেএন) ও আরবান প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, ‘রাজনীতিবিদরা আমলাতন্ত্রের ওপর নির্ভর করে থাকে। আমি মনে করি, সমাজের সব শ্রেণির লোকদের স্বতঃস্ফূর্তভাবে শিশু ও যুবকদের বিকাশে ভূমিকা রাখা উচিত। রাজনৈতিক দলগুলোর সংস্কারমূলক কাজেও অংশগ্রহণ করতে হবে।’

শিশুদের জন্য বাজেট বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, ‘পদ্মা সেতু প্রমাণ করেছে, টাকা আমাদের জন্য বড় বিষয় নয়। বাস্তবায়নের দৃঢ় মনভাব, প্রতিজ্ঞা এবং করবো এই সদিচ্ছাই হলো বড়।’

ড. শামসুল আলম আরও বলেন, ‘আমাদের সরকার শিশু বাজেট তৈরি শুরু করেছিল। আমি অর্থমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরবো। শিশুদের সার্বিক কল্যাণে অবশ্যই পৃথক বাজেট ঘোষণা করা উচিত।’

অনুষ্ঠানে আরও ছিলেন সংসদ সদস্য শবনম জাহান শিলা, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের গবেষণা ও উন্নয়ন বিভাগের অধ্যাপক জনাব আবু ইউসুফ, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদসহ বিভিন্ন গণমাধ্যম বিশেষজ্ঞ।

/জেডএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের