‘নির্বাচন কমিশনের মূল্যবান সময় নষ্ট করতে চায় না বাসদ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২২, ২০:১০আপডেট : ২৭ জুন ২০২২, ২০:১৫

ইভিএম এর কারিগরী ও ভোটদান বিষয়ে মতবিনিময় সভায় যোগদানে অপারগতা প্রকাশ করেছে বাসদ। সোমবার (২৭ জুন) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বাসদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ইভিএম এর কারিগরী ও ভোটদান বিষয়ে ২৮ জুন, ২০২২ বেলা সাড়ে ৩টায় মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানিয়ে নির্বাচন কমিশন থেকে আমাদের দল বাসদকে চিঠি দেওয়া হয়েছিল। গত ২১ জুন বাসদ অফিসে সেই চিঠি পোঁছায়। কিন্তু নির্বাচন কমিশনের আমন্ত্রণে গত ২০১৭ সালের ৫ অক্টোবর ও ২০১১ সালের ২৭ জুন তারিখে তৎকালীন কমিশনের আমন্ত্রণে সাড়া দিয়ে মতবিনিময় সভায় উপস্থিত হয়ে লিখিতভাবে এবং মৌখিকভাবে বেশ কিছু প্রস্তাব বাসদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। কমিশন বাসদের প্রস্তাব ও মতামত মনোযোগ দিয়ে শুনেছিলেন এবং বাস্তবায়নের জন্য বিবেচনার আশ্বাসও দিয়েছিলেন। পরে কোনও কিছুই বাস্তবায়ন করতে দেখা যায়নি।

দলটির পক্ষ থেকে বলা হয়, কোন কারণে আমাদের প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব হয়নি, তা আমাদের জানানোর ন্যূনতম সৌজন্যটুকুও কমিশন দেখায়নি। আমাদের দল মনে করে নির্বাচনকালীন সরকার, নির্বাচন কমিশন, নির্বাচনি পরিবেশ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের আস্থা অর্জন ছাড়া যে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন সম্ভব না, তা দেশের জনগণ গত ১১টি নির্বাচনে প্রত্যক্ষ করেছে। বর্তমান কমিশনও যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কার্যকর ভূমিকা রাখতে পারবে না তার কিছু লক্ষণ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে লক্ষ্য করা গেছে।

বাসদ মনে করে, বিগত ২০১৭ ও ২০১১ সালে সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের দলের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল তা আজও প্রাসঙ্গিক। ফলে কমিশনের সঙ্গে মতবিনিময় করতে গিয়ে তাদের মূল্যবান সময় নষ্ট করার কোনও অর্থ হয় না বিধায় আগামী ২৮ জুনের মতবিনিময় সভায় অংশগ্রহণ করছে না।

 

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
প্রতিটি হাসপাতালে ‘হাম কর্নার’ স্থাপনের দাবি বাসদ-মার্কসবাদীর 
সহযোদ্ধাদের ভালোবাসায় সিক্ত বর্ষীয়ান রাজনীতিবিদ খালেকুজ্জামান 
সংসদের শোক প্রস্তাবে যুদ্ধাপরাধীদের নাম অন্তর্ভুক্তি মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা: বাসদ 
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম