প্রতিটি হাসপাতালে ‘হাম কর্নার’ স্থাপনের দাবি বাসদ-মার্কসবাদীর 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ মে ২০২৬, ২১:৩৬আপডেট : ১১ মে ২০২৬, ২১:৩৬

হামে শিশুমৃত্যু এবং আক্রান্তদের দ্রুত টিকাদান ও চিকিৎসায় অব্যবস্থাপনায় জড়িতদের শাস্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী)। প্রতিটি হাসপাতালে ‘হাম কর্নার’ স্থাপনের দাবি জানান দলটির নেতারা।

সোমবার (১১ মে) বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দলের কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নির্বাহী ফোরামের সদস্য জয়দীপ ভট্টাচার্য ও সীমা দত্তসহ কেন্দ্রীয় নেতারা। 

বক্তারা বলেন, হামে এই পর্যন্ত ৪০৯ জন শিশু মারা গেছে। প্রায় অর্ধ লক্ষাধিক শিশু আক্রান্ত। অন্তর্বর্তীকালীন সরকারের সময় টিকাদানে ঘাটতি, ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন যথাযথভাবে না হওয়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আগাম সতর্কতা সত্ত্বেও পর্যাপ্ত প্রস্তুতি না নেওয়াসহ বিভিন্ন ভুল সিদ্ধান্তের কারণে আজকের এই পরিস্থিতি। ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হওয়ার পরও সরকার কেন স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করেনি। কার্যকরী কোনও পদক্ষেপ  নিচ্ছে না। এতে প্রতিদিনই বাবা-মায়ের কোল খালি হচ্ছে। নিম্নবিত্ত ও দরিদ্র মানুষেরা সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে পড়ছে। কারণ এসব পরিবারের শিশুদের  একদিকে পুষ্টিহীনতা, অপরদিকে ভিটামিন এ ক্যাম্পেইন না হওয়া— সব মিলিয়ে তারা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। 

বক্তারা যথাযথভাবে টিকা প্রদান না হওয়া এবং হামের প্রাদুর্ভাব বৃদ্ধির পর উপযুক্ত পদক্ষেপ না হওয়ার কারণে দায়ীদের শাস্তির দাবি করেন। এছাড়া আক্রান্ত রোগীদের দ্রুত সনাক্ত, চিকিৎসার জন্য উপজেলা থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থাকে ঢেলে সাজানো ও প্রতিটি হাসপাতালে ‘হাম কর্নার’ স্থাপনের দাবি জানানো হয়।  

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
রাষ্ট্রায়ত্ত কারখানা বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ 
রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানা ‘ঢালাও বেসরকারিকরণের তৎপরতা’ বন্ধের দাবি বাসদের
শোষিত মানুষের মুক্তির লড়াইয়ে নিয়োজিত ছিলেন মুবিনুল হায়দার চৌধুরী 
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ