সংসদের শোক প্রস্তাবে যুদ্ধাপরাধীদের নাম অন্তর্ভুক্তি মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা: বাসদ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২৬, ১৩:০০আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১৩:০০

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দণ্ডিত যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব গ্রহণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী)।

শুক্রবার (১৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা এ নিন্দা জানান।

এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উত্থাপিত শোক প্রস্তাবে একাত্তরের গণহত্যার সহযোগী হিসেবে দণ্ডিত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এবং স্পিকার তা অনুমোদন করেছেন। এর মাধ্যমে মুক্তিযুদ্ধের লাখো শহীদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বলে দলটি অভিযোগ করে।

মাসুদ রানা বলেন, নির্বাচনের আগে বিএনপি নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে দাবি করে ভোট চেয়েছিল। কিন্তু সংসদের প্রথম অধিবেশনেই দলটির চিফ হুইপ শোক প্রস্তাবে মুক্তিযুদ্ধবিরোধী ও যুদ্ধাপরাধীদের নাম অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়ে নিজেদের ভোটারদের সঙ্গেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিষয়টি নিয়ে দেশের সচেতন নাগরিকদের প্রতিবাদ জানানোর আহ্বান জানান।

/এমকে/এমএএল/
সম্পর্কিত
শুধু হিস্যা চাইলে হবে না, সংশোধন প্রক্রিয়াতেও আসতে হবে: বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী
বিল ও কমিটির সভাপতি পদ নিয়ে সংসদে বিতর্ক
মাথা ব্যথা হলে মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ