বিএনপি-জামায়াত অযোগ্যদের এমপি-মন্ত্রী বানিয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী 

মানিকগঞ্জ প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২২, ২০:৪০আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ২০:৪১

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘অযোগ্য নেতৃত্বে দেশের উন্নয়ন হয় না বরং পিছিয়ে পড়ে। দেশের মানুষ বিএনপি জামায়াতকে সরকারের দায়িত্ব দিয়েছিল। অযোগ্যদের এমপি-মন্ত্রী করা হয়েছিল। দেশকে পিছিয়ে দিয়েছিল। বিএনপি স্বাধীনতাবিরোধীদের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়েছে। বর্তমানে সেই দিন নেই। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।’

শনিবার (৮ অক্টোবর) বি‌কা‌লে মানিকগঞ্জ সদরের নবগ্রাম স্কুল মাঠে নবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘যোগ্য নেতৃত্বই পারে একটি দলকে সংগঠিত করতে, যোগ্য নেতৃত্বেই দেশ এগিয়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেমন দেশ এগিয়ে যাচ্ছে ঠিক তেমনি মনে রাখতে হবে সব ক্ষেত্রেই সঠিক নেতৃত্বের প্রয়োজন আছে। একজন যোগ্য নেতার দ্বারাই দল যেমন এগিয়ে যায় তেমনি দলের খেয়াল রাখতে হয় কাকে নেতা করলে বা দায়িত্ব দিলে দলের ও দেশের মঙ্গল হয়।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকারসহ আরও অনেকে।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম