দেশের মানুষ কষ্টে আছে, অস্বীকারের উপায় নেই: আমু

ঝালকাঠি প্রতিনিধি
১০ অক্টোবর ২০২২, ১৬:১৬আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১৬:১৬

দেশের মানুষ কষ্টে আছে, এটা অস্বীকার করার কোনও উপায় নেই। কিন্তুু বিষয়টি সরকারের সৃষ্ট নয়, এটা আর্ন্তজাতিক সমস্যা। সারা বিশ্বই আজ সমস্যার সম্মুখিন। কিন্তু বিএনপি এ নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাদের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে ঝালকাঠি শহরের ইছানীল ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-শিক্ষার্থীদের সমন্বয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র এমপি আমির হোসেন আমু এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিশ্বের সব দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে। সেটা বাংলাদেশের চেয়ে বেশি ছাড়া কম নয়। কিন্তু বিষয়টি নিয়ে আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি। বিএনপি প্রথমে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে আন্দোলনের ডাক দিয়েছিল। কিন্তু দেশের মানুষ তাতে সাড়া না দেওয়ায় তাদের আন্দোলন ব্যর্থ হয়েছে। এখন তারা দ্রব্যমূল্য ও বিদ্যুৎ নিয়ে মাঠে নেমেছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পৌর কাউন্সিলর কামাল শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।

/টিটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ