আ.লীগের ২২তম জাতীয় সম্মেলনের জন্য ১১ উপকমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২২, ১৩:২৫আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১৩:২৫

ক্ষমতাসীন আওয়ামী লীগের ২২তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন আগামী ২৪ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। আগের সম্মেলনগুলো দুই দিনব্যাপী হলেও কৃচ্ছতা সাধনের বিবেচনায় এবার একদিনেই এই সম্মেলন শেষ হবে।

শুক্রবার (২৮ অক্টোবর) আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের একপর্যায়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমকে জানান, ওই দিন সকালে উদ্বোধনী অধিবেশন দিয়ে সম্মেলন শুরু হবে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সম্মেলনে সভাপতিত্ব করবেন। দুপুরে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে সম্মেলন।

এর আগে ২০১৯ সালের ২০ থেকে ২১ ডিসেম্বর দলটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তবে বর্তমান বৈশ্বিক সংকটের কারণে সম্মেলনের আনুষ্ঠানিকতায় ব্যয় কমাতে একদিনেই করা হবে বলে জানা গেছে।

শুক্রবারের বৈঠকে সম্মেলন সাদামাটাভাবে করার কথা জানিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘সম্মেলন প্রস্তুতি কমিটি করতে হবে, কতগুলো ‍উপকমিটি করতে হবে। যেহেতু বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা যাচ্ছে, আমাদের দেশেও সেই অবস্থা। এবারের সম্মেলন আমরা খুব শানশওকত করে করবো না। খুব সীমিত আকারে, অল্প খরচে, সাদাসিধেভাবে আমাদের সম্মেলনটা করতে হবে।’

সভায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ২২তম ত্রিবার্ষিক সম্মেলন সফল করতে ১১টি উপকমিটি করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে মোহাম্মদ নাসিম মারা যাওয়ায় অভ্যর্থনা উপকমিটির দায়িত্ব পেয়েছেন শেখ ফজলুল করিম সেলিম। অন্য উপকমিটিগুলোর মধ্যে অনেকগুলোর নেতৃত্বে আছেন গেলোবারের দায়িত্বপ্রাপ্তরা।

প্রস্তুতি কমিটি ও সদস্য

অভ্যর্থনা উপকমিটির আহ্বায়ক করা হয়েছে শেখ ফজলুল করিম সেলিমকে, সদস্য সচিব ডা. দীপু মণি। অর্থ উপকমিটির আহ্বায়ক কাজী জাফর উল্লাহ, সদস্য সচিব এইচ এন আশিকুর রহমান। ঘোষণাপত্র উপকমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম, সদস্য সচিব আব্দুর রহমান। দফতর উপকমিটির আহ্বায়ক ড. অনুপম সেন, সদস্য সচিব ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। গঠনতন্ত্র উপকমিটির আহ্বায়ক ড. মো. আব্দুর রাজ্জাক, সদস্য সচিব ড. সেলিম মাহমুদ। প্রচার ও প্রকাশনা উপকমিটির আহ্বায়ক মোহাম্মদ সাহাবুদ্দিন চুপপু, সদস্য সচিব আবদুস সোবহান গোলাপ। স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক আবুল হাসানাত আব্দুল্লাহ, সদস্য সচিব আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম। মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির আহ্বায়ক জাহাঙ্গীর কবির, সদস্য সচিব মির্জা আজম। সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক আতাউর রহমান, সদস্য সচিব অসীম কুমার উকিল। খাদ্য উপকমিটির আহ্বায়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সদস্য সচিব কামরুল ইসলাম। স্বাস্থ্য উপকমিটির আহ্বায়ক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সদস্য সচিব ডা. রোকেয়া সুলতানা।

 

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম