সবচেয়ে ন্যক্কারজনক ভোট ডাকাতি করেছিল বিএনপি: বাহাউদ্দিন নাছিম

নওগাঁ প্রতিনিধি
২০ নভেম্বর ২০২২, ২১:০৭আপডেট : ২০ নভেম্বর ২০২২, ২১:২০

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ন্যক্কারজনক ভোট ডাকাতি করেছিল বিএনপি। সরকারের বিরুদ্ধে ভোট কারচুপি সম্পর্কে বিএনপির অভিযোগের জবাব দিয়ে তিনি বলেন, বিএনপির হ্যাঁ/না ভোট এবং ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের কথা দেশবাসী ভুলে যায়নি। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ন্যক্কারজনক ভোট ডাকাতি করেছিল তারা। তাদের মুখে বর্তমান সরকারের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ শোভা পায় না। 

রবিবার (২০ নভেম্বর) নওগাঁ নওজোয়ান মাঠে জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য। আর সেই লক্ষ্য অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকার দরিদ্র মানুষের কষ্ট দূর করতে, মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। সরকারের সুষ্ঠু পরিকল্পনায় ইতোমধ্যে দারিদ্রের হার ২০ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে।  

বাহাউদ্দিন নাছিম বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন বন্ধের হুমকি না দিয়ে ভালোবাসা অর্জন করে জনগণের ম্যান্ডেট আদায়ে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি। 

এ সময় তিনি আরও বলেন, ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশে লোক বেশি দেখানো ও জনভোগান্তির জন্য বিএনপি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় সমাবেশ করতে চায়। এই উদ্দেশ্য না থাকলে ঢাকা শহরে বহু মাঠ আছে, সেগুলোর যেকোনও একটিতে তারা সমাবেশ করতে পারতো বলে মন্তব্য করেন তিনি। 

রাজপথে বিএনপির অপরাজনীতি প্রতিহত করার আহ্বান জানিয়ে আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ফখরুল (মির্জা ফখরুল) প্রতিদিন মিথ্যাচার করে যাচ্ছেন। আমরা নাকি দেশ ছেড়ে পালাবো। তার উদ্দেশে বলতে চাই, আমরা বীরের জাতি। আওয়ামী লীগের কর্মীরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তারা লড়াই করতে জানে, পালাতে জানে না। জনগণের ওপর আঘাত এলে আমরা রাজপথে থেকে তাদের রক্ষা করবো। 

সভায় বিশেষ অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বের ধনী রাষ্ট্র হিসেবে পরিচিত ফ্রান্স, ইংল্যান্ড ও জার্মানির মতো রাষ্ট্র কুপোকাত হয়ে পড়েছে। ইংল্যান্ড সরকার তার দেশের জনগণকে খাওয়ানোর জন্য দুই বেলা রেশনিং চালু করেছে। সেখানে বাংলাদেশের জনগণ তিন বেলা পেট পুরে খেতে পারছে। বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশ ভালো আছে। তারপরও বিএনপি-জামায়াত অপশক্তি অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। 

নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মালেক, সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ম আব্দুর রাজ্জাক, নির্মল গোস্বামী, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল প্রমুখ।

 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম