শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন

মুক্তিযোদ্ধা দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২২, ১৫:০৭আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১৭:৫৯

১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস পালন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযোদ্ধা দিবস উদযাপন জাতীয় কমিটি, মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ, মুক্তিযোদ্ধা ঐক্য জোটসহ বিভিন্ন সংগঠন।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) এ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত মুক্তিযোদ্ধা ও জনতাকে শপথ পাঠ করান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি এবং বক্তব্য রাখেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি।

মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে সম্মান জানাতে এবং মুক্তিযোদ্ধাদের চেতনা ও সাহস প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে ১ ডিসেম্বর রাষ্ট্রীয়ভাবে 'মুক্তিযোদ্ধা দিবস' উদযাপনে জন্য ঝুলিয়ে রাখা সরকারি প্রজ্ঞাপন অবিলম্বে জারি করার দাবি জানান হাসানুল হক ইনু।

তিনি বলেন, 'ছুটি চাই না। কিন্তু মুক্তিযোদ্ধা দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চাই।'

এছাড়া জাসদ ও মুক্তিযোদ্ধা দিবস উদযাপন জাতীয় কমিটি একই দিন সকাল ৯টায় মিরপুরে বীরমুক্তিযোদ্ধা কবরস্থানে সমাবেশ ও শ্রদ্ধা নিবেদন করে। ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মো. নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা আনোয়ার, মহানগর পশ্চিম জাসদের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল প্রমুখ।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে আরেক মুক্তিযোদ্ধাকে সংগঠন থেকে বহিষ্কার
জামায়াতে যোগ দেওয়া মুক্তিযোদ্ধা কমান্ডারকে বহিষ্কার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম