২০৪০ সালে বাংলাদেশ বিশ্বে উন্নত দেশে পরিণত হবে:শেখ সেলিম

কুমিল্লা প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০১৬, ২১:১৩আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ২১:১৪

শেখ সেলিম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, ২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে এবং ২০৪০ সালে বিশ্বের উন্নত দেশে পরিণত হবে।শনিবার বিকালে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শেখ সেলিম এসব কথা বলেন।সম্মেলনে আবদুল আউয়াল সরকারকে সভাপতি এবং জাহাঙ্গীর আলম সরকাকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
তিনি বলেন, খুনি মোস্তাক, রশিদ ও জিয়া বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের স্বাধীনতাকে হত্যা করেছিল। পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে হত্যার বিচার হয় না। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যার বিচার ও যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু করেন। তিনি বলেন,জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের এজেন্ট। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে দেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চেয়েছিল। ২০০৪ সালে গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল।
কুমিল্লা উত্তর জেলা আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আউয়াল সরকারের সভাপতিত্বে ওই সম্মেলনে শেখ সেলিম আরো বলেন, বাংলাদেশ অর্থনীতিতে অনেক এগিয়ে গেছে, বিশ্ব ব্যাংকের সহায়তা ছাড়াই নিজেদের অর্থে পদ্মা সেতুর কাজ শুরু করতে পেরেছে। তিনি বলেন, শেখ হাসিনার আমলে এখন দেশে খাদ্য ঘাটতি নেই, বিদ্যুৎ সংকট নেই।সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এমপি, আইন বিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু এমপি, দলের উপদেষ্টা মন্ডলির সদস্য এএফএম ফখরুল ইসলাম মুন্সী,কেন্দ্রিয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী, ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি,আব্দুর রহমান এমপি, অধ্যাপক আলী আশরাফ এমপি, মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুইয়া এমপি,  ওবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, রাজী মোহাম্মদ ফখরুল এমপি, সাবেক এমপি এবিএম গোলাম মোস্তফাসহ দলের স্থানীয় নেতৃবৃন্দ।
এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের