গণ‌মি‌ছি‌লের নামে বিএন‌পি নতুন ষড়যন্ত্র শুরু করছে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২২, ২১:৩৩আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ২১:৪৬

আগামী ৩০ ডিসেম্বর গণ‌মি‌ছি‌লের নামে বিএনপি সারা দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির নতুন ষড়যন্ত্র শুরু করছে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, তারা গণমিছিলের নামে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে অগ্নিসন্ত্রাস এবং ভাঙচুরের মতো সহিংস উপাদান যুক্ত করার ষড়যন্ত্র কর‌ছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক বর্ধিত সভা শেষে এমন অভিযোগ করেন তিনি। এর আগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে এই সভা হয়।

বিএনপির আন্দোলন ইস্যুতে সরকারের অবস্থান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার উদারতায় বিএনপিকে অনেক ছাড় দেওয়া হয়েছে। বেশি লাফালাফি ও বাড়াবাড়ি করলে আর ছাড় দেওয়া হবে না।

গত ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশের ‘ষড়যন্ত্র সফল হয়নি’ দাবি করে তিনি বলেন, সেটি কর্পূরের মতো উড়ে গেছে। বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে আমাদের নেতাকর্মীরা সতর্ক পাহারায় ছিল। এর মাধ্যমে সেদিন অপশক্তিকে রুখে দেওয়া হয়। এখন গণ‌মি‌ছি‌লের নামে নতুন করে ষড়যন্ত্র শুরু করছে তারা।

বিএনপির যেকোনও ‘ষড়যন্ত্র’ মোকাবিলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ১০ তারিখের মতো ৩০ ডিসেম্বরও রাজপথে অবস্থান নি‌য়ে সতর্ক পাহারায় থাকতে হবে। আমরা আক্রমণ করবো না। তবে আঘাত এলে পাল্টা আঘাত হবে কিনা, তা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাসান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দফতর সম্পদ বিপ্লব বড়ুয়া প্রমুখ।

/এমআরএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম