আ.লীগের দুর্নীতি ও ব্যর্থতায় ধ্বংসের পথে বাংলাদেশ: এলডিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২৩, ১৬:৪৪আপডেট : ১১ মার্চ ২০২৩, ১৬:৪৪

‘আওয়ামী লীগের দুর্নীতি ও ব্যর্থতায় বাংলাদেশ ধ্বংসের পথে’ বলে মন্তব্য করেছেন এলডিপি নেতারা। তারা বলেন, ‘গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করে আওয়ামী লীগ দেশে দুঃশাসন কায়েম করেছে।’

শনিবার (১১ মার্চ) রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত মানববন্ধনে তারা এ কথা বলেন।

এ সময় আগামী ১৮ মার্চ দেশের সব মহানগরে সমাবেশ করার ঘোষণাও দেওয়া হয় এলডিপির পক্ষ থেকে।

এলডিপি নেতারা বলেন, প্রতি পাঁচ বছর পর পর নির্বাচনের নামে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। নিজেরা ক্ষমতায় থাকতে নির্বাচন নির্বাচন খেলায় মেতে ওঠে। এই পাতানো নির্বাচন খেলা বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সবার অংশগ্রহণে নির্বাচনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলডিপি নেতারা।

রাজধানীর পূর্ব পান্থপথে এফডিসি-সংলগ্ন এলডিপির কার্যালয়সহ রাজধানীর আরও ৩টি স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম এলডিপির নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানেও দলের পক্ষ থেকে মানববন্ধন আয়োজিত হয়।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
বিএনপি রাজনৈতিক সংকট তৈরি করছে, দাবি মিয়া গোলাম পরওয়ারের
ময়মনসিংহে কোন দল কয়টি আসন পেলো
বিএনপি এখন চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দল, এজন্য ত্যাগ করেছি: অলি আহমদ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম