সায়েন্সল্যাবে বাসে অগ্নিসংযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২৩, ১৮:৪১আপডেট : ২৩ মে ২০২৩, ২০:৩২

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় ঢাকা সিটি কলেজের সামনে বিআরটিসির একটি বাসে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার (২৩ মে) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে ধানমন্ডিতে বাংলাদেশ মেডিক্যাল কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রা শুরু করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সীমান্ত স্কয়ারের সামনে থেকে সিটি কলেজের দিকে পদযাত্রাটি শুরু হয়। সায়েন্স ল্যাব মোড়ে যাওয়ার পর পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

তবে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, পদযাত্রা শেষ হওয়ার সময় বিএনপির পতাকা হাতে একদল যুবক সিটি কলেজের সামনে বিআরটিসির বাস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ সময় সেখানে থাকা পুলিশ বক্সও ভাঙচুর করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পর সড়কে গাড়ি চলাচল শুরু হয়।

ছবি: সাজ্জাদ হোসেন

রমনা বিভাগের ডিসি মো. আশরাফ হোসেন বলেন, বিএনপির পদযাত্রা কর্মসূচিতে সিনিয়র নেতারা চলে যাওয়ার পর নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ করে হামলা করে। পুলিশ পাল্টা অ্যাকশনে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। পরে বিএনপির বেশ কয়েকজন নেতকর্মীকে আটক করা হয়েছে।

সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের ১০ দফাসহ দলীয় নেতাকর্মীদের গ্রেফতার, হয়রানি, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও অন্যান্য গুরুত্বপূর্ণ দাবিতে দেশের সব মহানগরে পদযাত্রা কর্মসূচি ঘোষণা দেয় বিএনপি। এর আগে গত ১৭ মে ঢাকার দুই স্থানে একই দাবিতে পদযাত্রা করেছে দলটি।

আরও পড়ুন:

সায়েন্সল্যাবে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম