বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে অস্থিরতা তৈরি হবে: জেবেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২৩, ১৯:৪৯আপডেট : ৩১ মে ২০২৩, ১৯:৪৯

সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ’র চেয়ারম্যান জেবেল রহমান গানি বলেছেন, ‘বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে দেশে অস্থিরতা তৈরি হবে।’ 

বুধবার (৩১ মে) নীলফামারীর ডিমলা উপজেলা কার্যালয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির ডিমলা উপজেলার নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

বাংলাদেশ ন্যাপ’র উপজেলা আহ্বায়ক মো. জাকারিয়া হোসেন রাজুর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন দলের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া। 

এতে উপস্থিত ছিলেন উপজেলা সদস্য সচিব মোফাক্কারুল ইসলাম পেলব, উপদেষ্টা আবদুর রহমান, ওয়াহেদুর রহমান, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান বুলবুল, আবদুল মতিন, আমজাদ হোসেন লিখন, দুলাল হোসেন, শুক্কুর আলী ও ডা. বিপুল।

জেবেল রহমান গানি বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অবৈধ ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ মজুতদার-মুনাফাখোর ও মধ্যস্বত্বভোগীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। উৎপাদক সমবায় ও ক্রেতা সমবায় ব্যবস্থা গড়ে তুলতে হবে। রাষ্ট্রীয় উদ্যোগে নিত্যপণ্যের স্টক গড়ে তুলতে হবে। স্বল্প আয়ের মানুষের জন্য সারাদেশে পর্যাপ্ত ন্যায্যমূল্যের দোকান ও রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। টিসিবির গাড়ির সংখ্যা বাড়াতে হবে। অতি দরিদ্রদের নগদ সহায়তা দিতে হবে।’

দলের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, ‘দ্রব্যমূল্য এখন মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ঈদের আগে অনেক নাটক চলছে। সরকার ব্যবসায়ী সিন্ডিকেটের ওপর দায় চাপানোর চেষ্টা করছে। অথচ এই কথা স্পষ্ট, এসব সিন্ডিকেট সরকারি দলের নেতারাই তৈরি করেছেন।’

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী