সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণার লক্ষ্যে টিম গঠন করেছে যুবলীগ। টিম লিডার ও আহ্বায়ক করা হয়েছে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলীকে, সদস্য সচিব হয়েছেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. রেজাউল কবির।
শুক্রবার (২ জুন) যুবলীগের উপ-দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়। সিলেট সিটিতে নির্বাচন হবে আগামী ২১ জুন (বুধবার)।
যুবলীগের নির্বাচন পরিচালনা টিমে যুগ্ম-আহ্বায়ক হিসেবে রয়েছেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত ও যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ার্দার সৈকত, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এম শাহাদাত হোসেন তসলিম।
যুবলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক হারিছ মিয়া শেখ সাগর, শিল্প ও বাণিজ্য সম্পাদক আবদুল হাই, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী, কার্যনির্বাহী সদস্য অ্যাড. আব্দুর রকিব মন্টু, কার্যনির্বাহী সদস্য গাজী মো. শাহেদ, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট জেলা যুবলীগের সভাপতি মো. শামীম আহমেদ, সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার ও সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদকে সমন্বয়ক করে সমন্বয়ক টিম গঠন করা হয়েছে।









