ক্ষমতা হস্তান্তরের জন্য জুন পর্যন্ত সময় দিচ্ছি: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২৩, ১৭:২৫আপডেট : ০৩ জুন ২০২৩, ১৭:৩২

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, জুন মাসের মধ্যে অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া ঘোষণা করেন। এই মাস পর্যন্ত সময় দিচ্ছি। যদি এখনও গায়ের জোরে ক্ষমতা ধরে রাখতে চান, তাহলে আমরা সিদ্ধান্ত নেবো কীভাবে আপনাদের বিদায় করে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে।

শনিবার (৩ জুন) বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্যের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘লুটপাট, দুর্নীতির মাধ্যমে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। নিজেদের পকেট ভরার জন্য আরেকটা বাজেট করেছে। আয় না থাকলেও জনগণকে ২ হাজার টাকা দিতে হবে।’

তিনি বলেন, ‘এমনিতেই গ্যাস, বিদ্যুৎ, নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা, তার ওপর নতুন বাজেটে নতুন করে সাধারণ মানুষের পকেট কাটার ধান্দা করছে সরকার।’

ক্ষমতাসীন সরকার সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘সকল গণতান্ত্রিক রাষ্ট্র এই সরকারের ওপর থেকে সমর্থন তুলে নিয়েছে। এদের পায়ের তলায় মাটি নেই। স্বৈরাচার, ভোট ডাকাত, অগণতান্ত্রিক সরকারের দিন শেষ। তাদের পৃথিবী ছোট হয়ে আসছে।’

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য মোমিনুল ইসলাম, জিন্নুর চৌধুরী দিপু, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. জাহেদ উর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান খসরুসহ নেতারা।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
শিশু ধর্ষণ ও হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাগরিক ঐক্যের
তবু আশাবাদী হতে চাই
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম