পরিকল্পিতভাবেই সাংবাদিক নাদিমকে হত্যা করা হয়েছে: সাইফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২৩, ১৫:৪৭আপডেট : ১৬ জুন ২০২৩, ১৫:৪৭

সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ‘পরিকল্পিতভাবেই তাকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে বক্সিগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সরকার দলীয় চেয়ারম্যান মাহমুদুল আলম যে যুক্ত, বিভিন্ন গণমাধ্যমে ইতোমধ্যে তা সবিস্তারে তুলে ধরেছে। অনতিবিলম্বে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের নির্দেশ দানকারী মাহমুদুল আলমসহ জড়িত সকল ঘাতকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

শুক্রবার (১৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাইফুল হক এসব কথা বলেন। তিনি মনে করেন, দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এখন প্রবল ঝুঁকির মধ্যে। জবাবদিহিহীন নিপীড়নমূলক শাসন ব্যবস্থায় পেশাদার সাংবাদিকতাকে অসম্ভব করে তোলা হয়েছে।

তিনি বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন করতে যেয়ে নাদিমকে প্রাণ হারাতে হয়েছে। এটা স্পষ্ট যে, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কারণে সাংবাদিক নাদিমকে জীবন দিতে হয়েছে।’

সাইফুল হক উল্লেখ করেন, ‘জবাবদিহিহীন এক নিপীড়নমূলক শাসনব্যবস্থায় পেশাদার সাংবাদিকতাকেও অনেকটা অসম্ভব করে তোলা হয়েছে।’

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম