রাঙামাটিতে দুই জনকে গুলি করে হত্যা

রাঙামাটি প্রতিনিধি
১৮ মে ২০২৪, ১২:৩৫আপডেট : ১৮ মে ২০২৪, ১২:৩৫

রাঙামাটির লংগদুতে দুর্বৃত্তের গুলিতে ইইউপিডিএফ কর্মীসহ দুই জন নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার কাট্টলীর ধনপুতি বাজারে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- ইউপিডিএফ কর্মী বিদ্যাধন তিলক (৪৯) এবং স্থানীয় বাসিন্দা ধন্যমণি চাকমা (৩২)।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘আমরা শুনেছি, সন্তু লারমার জেএসএস কর্তৃক এক ইউপিডিএফ কর্মী এবং স্থানীয় এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। যাওয়ার পর বিস্তারিত জানানো যাবে।’

এদিকে, ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ) দলীয় সূত্র থেকে জানা গেছে, সকালে ওই এলাকায় সাংগঠনিক কাজ করার সময় জেএসএসের হামলায় দুই জন নিহত হন। তাদের মধ্যে একজন ইউপিডিএফ কর্মী এবং আরেকজন স্থানীয়।

এ বিষয়ে ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগ প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সন্তু লারমা আবারও তার খুনি বাহিনীকে দিয়ে ইউপিডিএফের কর্মী-সমর্থকদের হত্যা করা শুরু করেছেন। পার্বত্য চট্টগ্রামের জনগণের কাছে সন্তু লারমা একজন খুনি হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘অবিলম্বে লংগদুতে ইউপিডিএফের কর্মী-সমর্থকদের হত্যাকারী খুনি-সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। সন্ত্রাসীদের মদতদাতা সন্তু লারমাকে গ্রেফতার করে আঞ্চলিক পরিষদ থেকে অপসারণ করে বিচারের আওতায় আনতে হবে।’

/এমএএ/
সম্পর্কিত
মাদ্রাসা অধ্যক্ষকে গুম-হত্যা: ৫ পুলিশের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলো ট্রাইব্যুনাল
অপ্রতিম হত্যার বিচার দ্রুত শেষ হবে, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর
পাহাড়-হাওর-নদী-সমুদ্র: এক বাংলাদেশেই প্রকৃতির কত রূপ
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার