আওয়ামী লীগের অধীনে নির্বাচন হবে না: বদরুদ্দীন ওমর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২৩, ১৬:৩৯আপডেট : ১৬ জুন ২০২৩, ১৭:৪২

জাতীয় মুক্তি কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি, চিন্তক-ইতিহাসবিদ বদরুদ্দীন ওমর বলেছেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগকে তাড়াতে হবে। তাদের অধীনে নির্বাচন হবে না। বিএনপিও বলছে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাবে না। কিন্তু নির্বাচন করতে দেওয়া হবে না, সে কথা বিএনপি বলছে না।’

শুক্রবার (১৬ জুন) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে গণসংস্কৃতি ফ্রন্ট আয়োজিত ‘গণতন্ত্রের সংগ্রাম ও সংবাদপত্র’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ নির্বাচন ও গণতন্ত্রকে শেষ করে দিয়েছে বলে মন্তব্য করেন বদরুদ্দীন ওমর।

তিনি বলেন, ‘২০১৪ সালে নির্বাচনের আগেই ১৫৩ জন নির্বাচিত হয়ে গেলো। ২০১৮ সালের নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর অফিসে মিটিং ডাকা হলো। সব ডিসি এসপি ছিলেন সেই মিটিংয়ে। সেই মিটিংয়ে এইচ টি ইমামও ছিলেন। তিনি ডিসি এসপিদের কাছে জানতে চাইলেন, নির্বাচন হলে কী হবে? তখন ডিসি-এসপিরা বললো, আওয়ামী লীগ ৩০টা সিটও পাবে না। তখন ইমাম সাহেব বললেন, আপনাদের ধারণা ঠিক, বলুন ২৫০টা সিট পেতে হলে কী করতে হবে? পরে যা করার তাই হয়েছে। সেটা এ দেশের জনগণ জানেন।’

ওমর অভিযোগ করেন, এখন যারা ক্ষমতায় আছে তারা নিজেরা কিছু করে না। আমলাদের মাধ্যমে সবকিছু করছে। আমলাদের মাধ্যমে চুরি-দুর্নীতি করছে। ফলে তাদের ধরার কোনও উপায় নেই।

যুক্তরাষ্ট্রের ভীসানীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন মিছিল মিটিং করতে পুলিশের অনুমতি লাগবে। সভা সমাবেশ করতে দিচ্ছে না। এই অবস্থায় আমেরিকা বলছে ভিসা দেবে না। এ কথা বলার জের হলো এই দেশের চোর-দুর্নীতিবাজ সবাই আমেরিকায় আছে। তাদের যেতে হবে।’ তাই আমেরিকা এই ভিসানীতি দিতে পারছে বলে জানান তিনি।

সাংবাদিক সাগর-রুনি দম্পতির হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখ করে ওমর বলেন, ‘বর্তমানে আইনের কাঠামোর মধ্যে খুন-অপকর্ম সব হচ্ছে। সাগর-রুনি হত্যার দশ বছরের বেশি হয়ে গেলো। র‍্যাব এতদিনেও আদালতে প্রতিবেদন দাখিল করতে পারলো না। আদালত আবারও সময় দিচ্ছে। কারা খুন করেছে সবাই জানে। এটা নিয়ে সাংবাদিকদের মধ্যে সামান্য চাঞ্চল্য দেখা গেলেও কোনও প্রতিবাদ দেখা গেলো না।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির, প্রথম আলো পত্রিকার যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন।

/এএজে/এসটিএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে