বিদেশিরা অংশগ্রহণমূলক নয়, সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২৩, ১৯:১৭আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১৯:৩২

বাংলাদেশ সফরে আসা পশ্চিমা প্রতিনিধিরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার প্রত্যাশা করেছেন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেনি।

শুক্রবার (১৪ জুলাই) বিকালে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সঙ্গে শীর্ষ নেতাদের মতবিনিময়ের আগে এসব কথা বলেন তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের ঢাকা সফর নিয়ে ওবায়দুল কাদের বলেন, বিদেশিরা সবাই নির্বাচনের জন্য আসছেন, তা নয়। তারা প্রথমে রোহিঙ্গা ক্যাম্পে গেছেন। তারা আসার আগে বিএনপি অপপ্রচারের মাধ্যমে ধারণাটি সৃষ্টি করতে চেয়েছিল যে এবার আর সরকারের উপায় নাই, তারা সরকারকে বিপদে ফেলবে, নিষেধাজ্ঞা নিয়ে আসবে। তারা হয়তো সরকারকে বলবে, এভাবে নির্বাচন করো, পার্লামেন্ট ভেঙে যাবে—জনমনে সেই ধারণা ছিল। কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে?

পশ্চিমা প্রতিনিধিরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, বন্ধু দেশ হিসেবে তারা সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন, অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে কিছু বলেননি। এটি বলেছে। ভিসানীতি আসবে—এমন কোনও উক্তি করেননি। এটাই ছিল তাদের বক্তব্যের মূল কথা।

বিএনপি ‘মিথ্যা তথ্য’ দিয়ে বিদেশিদের পক্ষপাতমূলক সমর্থন চেয়েছিল মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সেটা ব্যর্থ হয়েছে। বিদেশিরা এদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার কথা বলেছেন। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। সবাই একমত যে, আমরা সংবিধান সম্মতভাবে নির্বাচন করবো।

বিরোধীদের আন্দোলন নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বিএনপি জানে না তাদের দফা কয়টা— দল কয়টা, তাও জানে না। একবার দেখলাম ৫৪টা, আবার দেখলাম ৩২টা। রাষ্ট্র মেরামতের জন্য ২৭ দল। তারা ডিসেম্বর থেকে গণঅভ্যুত্থানের তোড়জোড় করছে। বাস্তবতা হলো— গণঅভ্যুত্থান থেকে পদযাত্রা। তাদের কতটা অবনতি হয়েছে, তাদের নেতাকর্মীরা হতাশ।

বিএনপির ‘সরকার পতনের’ একদফা নিয়ে ওবায়দুল কাদের বলেন, তারা হাঁক-ডাক দিয়ে নেতাকর্মীদের বুঝাতে চেয়েছে—এবার সরকার পতন। কিন্তু তারা গেছে পদযাত্রায়। তারা সেভাবে শক্ত সমাবেশ করতে পারছে না। এর কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তার জনপ্রিয়তা বিরোধীরা ভয় পায়।

এ সময় গণমাধ্যমের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমরা যেটুকু পাবো, আপনারা সেটা দেবেন। আমরা বাড়তি কিছু চাই না।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম