আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বিশেষ বর্ধিত সভা ২০ জুলাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২৩, ২০:৩১আপডেট : ১৪ জুলাই ২০২৩, ২০:৩৪

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উদ্যোগে রংপুর বিভাগীয় এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে আগামী ২০ জুলাই (বৃহস্পতিবার)। ওই দিন বিকাল ৩টায় রংপুর শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে হবে এই সভা।

শুক্রবার (১৪ জুলাই) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতারা, রংপুর বিভাগের সকল জেলা/মহানগর ও সাংগঠনিক উপজেলা/থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, দলীয় জাতীয় সংসদ সদস্য, জেলা ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, পৌরসভার দলীয় মেয়র এবং সাংগঠনিক জেলা শাখার সহযোগী সংগঠনসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকরা এতে অংশ নেবেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ৩০ জুলাই রংপুর জিলা স্কুল মাঠে এক জনসভা করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৩ জুলাই) রংপুর আওয়ামী লীগের নেতারা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে গেলে এ কথা জানান তিনি।

/এমআরএস/আরআইজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম