মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২৩, ২২:৫৩আপডেট : ১৬ জুলাই ২০২৩, ২২:৫৩

আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ও বাংলাদেশ যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। রবিবার (১৬ জুলাই) আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কমিটির অনুমোদন করেন।

গত ২৬ নভেম্বর মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি সভাপতি ও শবনম জাহান শিলা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর গত ১৫ ডিসেম্বর যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে আলেয়া সারোয়ার ডেইজি সভাপতি ও শারমিন সুলতানা লিলি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

মহিলা আওয়ামী লীগের সহসভাপতির পদ ২৪টি। এর মধ্যে প্রথম ৫ জন হলেন–শিরিন নাইম পুনম, নাসিমা ফেরদৌস, ইয়াসমিন হোসেন, আসমা জেরিন ঝুমু ও আনোয়ারা শাহাজাহান।

যুগ্ম সাধারণ সম্পাদক ৮ জন। তারা হলেন–শিরীন রোকসান, মিনা মালেক, সুলতানা রাজিয়া পান্না, আনারকলি পুতুল, রোজিনা নাসরিন রোজী, নাসরিন সুলতানা, নীলিমা আক্তার লিলি, নারগিস রহমাম। ৮ সাংগঠনিক সম্পাদক হলেন–ঝর্ণা বাড়ৈ, সোহাইলা আফসানা ইকো, আদিবা আঞ্জুম মিতা, রাজিয়া মোস্তফা, মরিয়ম বিন্তে খেয়া, লিলি বেগম (জাপানি), সামসুন্নাহার রত্না ও দিপীকা সমাদ্দার।

যুব মহিলা লীগের সহসভাপতি মধ্যে প্রথম ৫ জন হলেন–জেসমিন শামীমা নিঝুম, শারমিন জাহান মেরি, শামীমা চৌধুরী বিথী, খোদেজা নাছরীন, আশরাফুন্নেছা পারুল। ৮ যুগ্ম সাধারণ সম্পাদক হলেন–জেসমিন আক্তার নীপা, বিউটি কানিজ, রাবেয়া শহীদ,কামরুন্নাহার সুমি, তানিয়া সুলতানা হ্যাপি, তানিয়া হক শোভা, নিলুফার ইয়াসমিন শম্পা, উছমিন আরা বেলী।

৮ সাংগঠনিক সম্পাদক হলেন­–নিলুফার ইয়াসমিন নীলু, জাকিয়া জামান নীপা, ইসরাত জাহান অর্চি, মাসুমা আক্তার পলি, ফারহানা আক্তার সুমী, ইশাত কাশফিয়া ইলা, জান্নাতারা জান্নাত ও নিলুফার ইয়াসমিন ইতি।

/এমআরএস/আরআইজে/
সম্পর্কিত
আ.লীগের মশাল মিছিলে ধাওয়া দিয়ে ৯ জনকে ধরলো পুলিশ
ছয় মাস না যেতেই বিএনপিকে আ.লীগের সঙ্গে কেন তুলনা করছে জামায়াত 
বগুড়ায় আ.লীগের দুই নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাজধানীতে নিজ বাসায় স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে হত্যা 
রাজধানীতে নিজ বাসায় স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে হত্যা 
রোগী নিয়ে এসেছিলেন ঢাকায়, তার মৃত্যুর খবরে হাসপাতালে ফেরার পথে হলেন লাশ
রোগী নিয়ে এসেছিলেন ঢাকায়, তার মৃত্যুর খবরে হাসপাতালে ফেরার পথে হলেন লাশ
গালিগালাজ সত্ত্বেও মোদির ক্ষমা: ‘আজ আমার মেয়ের নতুন জন্ম হলো’
গালিগালাজ সত্ত্বেও মোদির ক্ষমা: ‘আজ আমার মেয়ের নতুন জন্ম হলো’
প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ আরও এগোলো
প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ আরও এগোলো
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে