রাজধানীর ৮টি পয়েন্টে পদযাত্রা

বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২৩, ০০:০৪আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১৫:১৭

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠা’র একদফা দাবিতে বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি আজ মঙ্গলবার (১৮ জুলাই)। সকাল থেকে রাজধানীর অন্তত ৮টি পয়েন্ট হতে বিএনপি ও বিরোধী দলগুলো প্রথম কর্মসূচি হিসেবে পদযাত্রা শুরু করবে।

যেসব এলাকা থেকে পদযাত্রা শুরু হবে সেসব এলাকা হচ্ছে–গাবতলী থেকে রায় সাহেব বাজার মোড়, মিরপুর-১২, কাকরাইল মোড় থেকে মতিঝিল শাপলা চত্বর, বিজয় নগর পানির ট্যাংকের সামনে ইত্তেফাক মোড়, মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকে গণফোরাম চত্বর থেকে জাতীয় প্রেস ক্লাব, পুরানা পল্টন কালভার্ট রোড, পূর্ব পান্থপথ থেকে মতিঝিল, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে টিকাটুলি মোড়; শাহবাগ ও ধানমন্ডি এলাকা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে গাবতলী এস এ খালেক বাস স্টেশনের সামনে থেকে এই পদযাত্রা শুরু হবে। পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড়ে গিয়ে শেষ হবে। উদ্বোধনের সময় ঢাকা উত্তর বিএনপির ব্যানারে বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রায় সাহেব বাজার মোড়ে সমাপনী বক্তব্য দেবেন মির্জা আব্বাস।

পদযাত্রার রুটম্যাপ সম্পর্কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানান, গাবতলী থেকে পদযাত্রা শুরু করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। মগবাজারে যুক্ত হবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। গাবতলী, টেকনিক্যাল মোড়, মিরপুর (১), মিরপুর (১০) গোল চত্ত্বর, কাজীপাড়া, শেওড়াপাড়া, তালতলা (আগারগাঁও), বিজয় স্মরণী, কাওরানবাজার, এফডিসি, মগবাজার, মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন (পার্টি অফিস), ফকিরাপুল, মতিঝিল (শাপলা চত্ত্বর), ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ হয়ে রায় সাহেব বাজার মোড়ে গিয়ে শেষ হবে।

বিএনপির পদযাত্রা শুরু হওয়ার পরপরই মিরপুর-১২ এ সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। সমাবেশ শেষে মঞ্চের নেতারা পদযাত্রায় অংশ নেবেন। মঞ্চের নেতা আকবর খান জানান, পদযাত্রাপূর্ব সমাবেশে বক্তব্য রাখবেন গণতন্ত্র মঞ্চের নেতা জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম।

১২ দলীয় জোট দুপুর ২টা ৩০ মিনিটে কাকরাইল মোড়ে সমাবেশ করে মতিঝিল শাপলা চত্বরের দিকে পদযাত্রা করবে বলে জানান জোটের নেতা বাংলাদেশ এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

দুপুর ১২টায় ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ বিজয় নগর পানির ট্যাংকের সামনে থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত পদযাত্রা করবে। মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকে গণফোরাম চত্বর থেকে বেলা ৩টায় জাতীয় প্রেস ক্লাব অব্দি পদযাত্রা করবে ‘গণফোরাম’। ‘গণ অধিকার পরিষদ (নুর)’ বিকাল ৪টায় পুরানা পল্টন কালভার্ট রোড দলীয় অফিস সামনে থেকে পদযাত্রা করবে। ‘এলডিপি’ কাওরানবাজার এফডিসি সংলগ্ন অফিসের সামনে থেকে সকাল ১১টায় মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত, গণ অধিকার পরিষদ-(রেজা কিবরিয়া) বেলা ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে, ‘লেবার পার্টি’ সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে টিকাটুলি মোড়, ‘গণতান্ত্রিক বাম ঐক্য জোট’ সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শাহবাগ হয়ে ধানমন্ডি, ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শাহবাগ পর্যন্ত পদযাত্রা করবে।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের