শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান খেলাফত মজলিসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২৩, ২১:১৮আপডেট : ১৯ জুলাই ২০২৩, ২৩:০৬

দেশের মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের (সরকারিকরণ) দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার ঘটনায়  নিন্দা জানিয়েছে খেলাফত মজলিস। একই সঙ্গে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

বুধবার (১৯ জুলাই) এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল বাসিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ দাবি জানান।

শিক্ষকদের আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে বিবৃতিতে দলটির নেতারা বলেন, দেশের সিংহভাগ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারি দ্বারা পরিচালিত হলেও সরকারি শিক্ষকদের সঙ্গে তাদের রয়েছে বিশাল বৈষম্য। অথচ একই কারিকুলামের অধীনে সিলেবাস, একাডেমিক সূচি, প্রশ্নপত্র তৈরি ও উত্তরপত্র মূল্যায়নের কাজ হলেও সরকারি শিক্ষকদের সঙ্গে তাদের বেতন-ভাতা বৈষম্য অনেক বেশি। এসব শিক্ষকদের অবসরকালীন সুবিধা ও কল্যাণ ট্রাস্টের ভাতা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণের সমান সুযোগ নিশ্চিতে সকল মাধ্যমিক শিক্ষাকে পর্যায়ক্রমে জাতীয়করণ সময়ের দাবি। অথচ সরকার এসব দাবি অগ্রাহ্য করে আসছে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবিগুলো মেনে নিন। বিদ্যালয়গুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনুন।

/সিএ/আরআইজে/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের