গাবতলীতে এসে আমান অসুস্থ, ছাত্রলীগ-যুবলীগের মহড়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২৩, ১২:২১আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১২:২১

সকাল পৌনে ১১টায় গাবতলীতে অবস্থান কর্মসূচি পালন করতে এসে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। এদিকে একই স্থানে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গিয়েছে। সেখানে তারা জামায়েত-বিএনপি ও অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

শনিবার (২৯ জুলাই) সকালে সাড়ে ১১টায় আমানসহ আরও কয়েকজন বিএনপির নেতাকর্মী গাবতলীর এস এ খালেক বাস স্টান্ডের সামনে আসলে পুলিশ তাদের সরে যেতে বলে। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা পাশ থেকে স্লোগান দিচ্ছিলো। এমন অবস্থায় আমান উল্লাহ আমান অসুস্থ হয়ে পড়ায় তাকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এ সময় গাবতলীর আশপাশ থেকে বিএনপির কয়েকজন কর্মীকেও আটক করা হয় বলে জানান উপস্থিত গণমাধ্যমকর্মীরা।

এদিকে সকাল ৯টা থেকে গাবতলী এলাকায় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা রাস্তা দখল করে আছেন। এছাড়া তাদের একাংশ মোটরসাইকেল নিয়ে বারবার শো-ডাউন দিতে থাকে।

বিএনপির ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকেও সতর্ক থাকতে দেখা যায়। বাহিনীদের মধ্যে উপস্থিত আছেন থানা পুলিশ, আর্ম পুলিশ, বিজিবিসহ ডিবির সদস্যরা। তারা জলকামান এবং রয়াট কারসহ প্রস্তুত।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের