নো বলে গুগলিও হয় না, আউটও হয় না: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২৩, ১১:৫৫আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১৯:২০

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাম্প্রতিক আন্দোলনকে ‘গুলগি’ বলে বর্ণনা করে আওয়ামী লীগকে ‘বোল্ড আউট’ করার কথা বলেছেন। এর কাউন্টারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘মির্জা ফখরুল বলেছেন— আওয়ামী লীগকে গুগলি মেরে বোল্ড আউট করে ফেলেছে। গুগলি তো করেছেন, বল তো নো বল। নো বলে গুগলিও হবে না, বোল্ড আউটও হবে না।’

শনিবার (৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা শেষে তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘রাজনীতির অঙ্গনে বিএনপি হচ্ছে ভয়ংকর এক বিষফোঁড়া। এই বিষফোঁড়া যতদিন আছে ততদিন হত্যা, ষড়যন্ত্র, সন্ত্রাস, যত প্রকার অশান্তি, অস্থিরতা, সবকিছু থাকবে। ‘৭৫ তাদেরই সৃষ্টি। মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। ৩ নভেম্বর, মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। একুশে আগস্ট, মাস্টারমাইন্ড তারেক রহমান। হাওয়া ভবনের যুবনেতা।’

তিনি বলেন, ‘এই পরিবারই ১৫ আগস্ট ট্রাজেডির হোতা। এরাই সকল অপকর্মের মূল দায়ী। তারা আবারও বাংলাদেশের রাজনীতিতে হত্যা, ষড়যন্ত্র শুরু করে দিয়েছে।’

বিএনপি নির্বাচন চায় না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এরা নির্বাচন মনেপ্রাণে কোনোদিনও চায়নি। এদের আসল উদ্দেশ্য ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়া। ষড়যন্ত্রের অলিগলি চেনে তারা। ষড়যন্ত্রের গলি পথ দিয়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র তারা করছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আজ শহীদ শেখ কামালের জন্ম দিবস। মানুষের জন্ম দিবস কতই আনন্দের, কিন্তু আজকের এই দিনে আনন্দের চেয়ে তার রক্তাক্ত বিদায়ী ট্রেজেডি।’

এর আগে সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন নেতারা।

তার আগে ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের পক্ষ থেকে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল ১৯৪৯ সালের এই দিনে (৫ আগস্ট) গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ২৬ বছর বয়সে বঙ্গবন্ধুর সঙ্গে সপরিবারে নিহত হন শেখ কামাল। তিনি ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী হিসেবে সংগ্রামী, আদর্শবাদী কর্মী হিসেবে ‘৬৯-র গণঅভ্যুত্থান’ ও মহান মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা পালন করেন।

/এমআরএস/আরআইজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের