মাতুয়াইলে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার বিএনপি নেতার মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২৩, ১৫:০৬আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১৫:১৫

রাজধানীর মাতুয়াইলে বিএনপি এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার বিএনপি নেতা ইদ্রিস আলী কারা হেফাজতে হাসপাতালে মারা গেছেন। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে ওই বিএনপি নেতাকে কারারক্ষীরা ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে কর্তৃপক্ষের নির্দেশে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, পুলিশের দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় আসামি হিসেবে গ্রেফতার হন ইদ্রিস আলী। ২৯ জুলাই রাতে তাকে বাসা থেকে গ্রেফতার করে কদমতলী থানা পুলিশ। ঢাকা মহানগর দক্ষিণ ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিলেন ৬৮ বছর বয়সী মো. ইদ্রিস আলী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেথ সার্টিফিকেটে কারণ হিসেবে ইররিভারসিবেল কার্ডিও রেসপিরেটরি অ্যারেস্ট ডিউ টু সিভিডি উল্লেখ করা হয়েছে।

বিএনপির এই নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে তিনি জানান, কারা কর্তৃপক্ষের চরম অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষের এই ধরনের অমানবিকতায় তীব্র নিন্দা ও ক্ষোভ এবং গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তিনি।

/এআইবি/আরটি/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক