‘জাতীয় রাজনীতিক কর্তব্য’ জানালেন ইনু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২৩, ২১:২১আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ২১:২১

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, ‘নির্বাচনকে উছিলা হিসাবে ব্যবহার করে খালেদা জিয়া যুদ্ধাপরাধী-জামায়াত সাম্প্রদায়িক শক্তিকে সঙ্গে নিয়ে দেশকে অসাংবিধানিক-অস্বাভাবিক ভূতের সরকার প্রতিষ্ঠার চক্রান্তে লিপ্ত রয়েছে।’

রবিবার (১৩ আগস্ট) রাজধানীর শহীদ তাহের মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে জাসদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, এক দফার নামে দেশে আগুন সন্ত্রাস-বিশৃংঙ্খলা সৃষ্টি করে যথাসময়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই এই মুহুর্তে আমাদের জাতীয় রাজনীতিক কর্তব্য হচ্ছে ৭১ ও ৭৫ এর খুনিদের সঙ্গী বিএনপির রাষ্ট্র ক্ষমতা দখলের ষড়যন্ত্র-চক্রান্ত রুখে দিয়ে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন নিশ্চিত করা।

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রত্যক্ষ নেতা খন্দকার মোস্তাক পরবর্তী সময়ে জেনারেল জিয়াউর রহমান তার কর্মকাণ্ডে প্রমাণ করেছেন তিনিই খুনিদের রক্ষক, পৃষ্ঠপোষক ও আশ্রয়দাতা। বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করা, সংবিধান থেকে চার মূলনীতি মুছে ফেলে ইতিহাসের ভাগাড় থেকে কুখ্যাত দ্বি-জাতিতত্ত্ব, ধর্মীয় সাম্প্রদায়িকতা তুলে এনে রাষ্ট্র ও সমাজে সাম্প্রদায়িকতার বিষবাস্প ছড়িয়ে দিয়েছিল জেনারেল জিয়াউর রহমান।

তিনি বলেন, খুনিরা স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের নামনিশানা মুছে দিতে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ পর্যন্ত নিষিদ্ধ করে রেখেছিল। বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রু স্বাধীনতা বিরোধী পাকিস্তানপন্থী রাজাকার-আলবদরদের সমাজে-রাষ্ট্রে-রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠা করে বাংলাদেশকে পাকিস্তানের পথে ঠেলে দেয়।

ইনু বলেন, দুর্ভাগ্যজনকভাবে খুনি মোস্তাক-জিয়ার পাকিস্তানপন্থার এই রাজনীতি এখনও বিএনপি বহন করে চলেছে। বিএনপি-জামায়াতের হাত ধরেই চিরশত্রু পাকিস্তানপন্থিরা বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের ভিত্তিতে আঘাত করে চলেছে।

ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে এবং জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকনের পরিচালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
দেশে যদি তেলই না থাকে তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ হয় কীভাবে: শামা ওবায়েদ
দেশে যদি তেলই না থাকে তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ হয় কীভাবে: শামা ওবায়েদ
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক