বিএনপি-জামায়াত দেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বানাতে চেয়েছিল: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২৩, ১৮:৪৭আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১৮:৪৭

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকার বাংলাদেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। দেশব্যাপী সিরিজ বোমা হামলা তার প্রমাণ। জঙ্গি তাদের সৃষ্টি। জঙ্গিদের গ্রেফতার করায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ব্যথিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে 'সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী' বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানো নিয়ে দেওয়া স্লোগান 'টেক ব্যাক বাংলাদেশ'-এর সমালোচনা করেন মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, টেক ব্যাক বাংলাদেশ বলে কোথায় নিয়ে যেতে চান আপনারা? বিএনপি রাজাকারদের এমপি-মন্ত্রী বানিয়েছে। বিএনপির হলো রাজাকার, রাজাকারের দল। তাই বিএনপি আবার টেক ব্যাকে নিয়ে যেতে চায়।

মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি দেশে গুম-খুন নির্যাতন শুরু করেছিল। টেক ব্যাক বাংলাদেশের মাধ্যমে তারা আবার দেশকে সেই ধারায় নিয়ে যেতে চায়। সেটি হতে দেওয়া হবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত রাখার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, বাংলাদেশকে আর পেছনের দিকে, জঙ্গিবাদী চক্রে নিয়ে যেতে দেওয়া হবে না। বিএনপি-জামায়াতকে প্রতিহত করেই আমরা গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখবো।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী,  সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম