ছাত্রলীগে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে: ওবায়দুল কাদের

ঢাবি প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৩, ১৫:১৭আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১৫:৩১

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশের কারিগর হবে নতুন প্রজন্ম। সেভাবে নিজেদের প্রস্তুত করো। অনেক জায়গায় ছাত্রলীগের কমিটি নেই, সব জায়গায় দ্রুত কমিটি দিতে হবে। এক্ষেত্রে ছাত্রলীগে কারা অনুপ্রবেশকারী, তাদের চিহ্নিত করতে হবে। এদের ছাত্রলীগে থাকার কোনও অধিকার নেই, সেটা যেকোনও শ্রেণির অনুপ্রবেশকারী হোক।’

শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, “অনুপ্রবেশকারীর পরিচয় শুধু ‘অনুপ্রবেশকারী’, তার ছাত্রলীগে থাকার অধিকার নেই। কোন ফাঁক দিয়ে তারা ঢুকে গেছে আমাদের এই সৃজনশীল দলে! এদের চিহ্নিত করতে হবে, এটি আপনাদের পবিত্র দায়িত্ব।”

তিনি আরও বলেন, ‘টেরোরিস্টদের সঙ্গে আজ আমাদের যুদ্ধ, আরেকটা মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের শত্রুদের বিরুদ্ধে, স্বাধীনতার শত্রুদের বিরুদ্ধে আরেকটা যুদ্ধে আমাদের শামিল হতে হবে। আগামী নির্বাচন হবে মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে। এই লড়াইয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে যে দেশ স্বাধীন করেছে, আগামী নির্বাচনে স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে আমরা তাদের লক্ষ্যকে পণ্ড করবো। শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ের পতাকা নিয়ে আমরা ইনশাআল্লাহ মুক্তিযুদ্ধের পতাকা উড্ডীন করবো। এটাই হবে আমাদের শপথ।’

ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম